সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

আম দই তৈরি করুন ৩ উপকরণে

দই খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন! গরমে ঠান্ডা ঠান্ডা এক কাপ দই মুহূর্তেই প্রাণ জুড়ায়। বিভিন্ন উৎসব-আয়োজন থেকে শুরু করে মিষ্টিমুখ করতে দইয়ের বিকল্প নেই।

ফল

দই খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন! গরমে ঠান্ডা ঠান্ডা এক কাপ দই মুহূর্তেই প্রাণ জুড়ায়। বিভিন্ন উৎসব-আয়োজন থেকে শুরু করে মিষ্টিমুখ করতে দইয়ের বিকল্প নেই।

তবে কখনো আমের দই খেয়েছেন? খুবই সুস্বাদু আম দই একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে সব সময়। মাত্র ৩ উপকরণ দিয়ে ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন আম দই। রইলো রেসিপি-

আরও পড়ুন: পাকা আমের লাচ্ছি

উপকরণ

১. দুধ আধা লিটার২. চিনি ২ টেবিল চামচ৩. টকদই ৩/৪ টেবিল চামচ।

পদ্ধতি

আমের পিউরির সঙ্গে চিনি দিয়ে অল্প সময় জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

আরও পড়ুন: আমের চেয়ে এর খোসার পুষ্টিগুণই কি বেশি?

এরপর দুধ ও চিনি জ্বাল দিতে হবে। কয়েকবার ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে দুধ ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। দুধ হালকা কুসুম গরম থাকতে হবে।

দুধ বেশি গরম থাকলে দই দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ ছানা হয়ে যাবে। আর যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে দই জমতে অনেক সময় লাগবে।

এরপর টকদই ফেটিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আমের পিউরি জ্বাল দিয়ে ঠান্ডা করে রাখা পিউরি আধা কাপ। হাফ লিটার দুধের মধ্যে হাফ কাপ পিউরি দিলেই হবে।

আরও পড়ুন: আমের চেয়ে এর খোসার পুষ্টিগুণই কি বেশি?

আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে যে পাত্রে দই বসানো বা জমানো হবে সেই পাত্রে ঢেলে দিতে হবে। পাত্রের মুখ ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিতে হবে ৭/৮ ঘণ্টা বা সারা রাত।

ছোট পাত্র হলে দই তাড়াতাড়ি জমে যাবে। জমে যাওয়ার পর দইয়ের পাত্র ফ্রিজে রেখে দিতে হবে ২-৩ ঘণ্টা। তাহলেই পুরোপুরি সেট হয়ে তৈরি হয়ে যাবে আম দই।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()