সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৯%বাতাস কিমি/ঘ

কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ

কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ। কম খরচ ও পরিচর্যায় ভুট্টা চাষ হওয়ায় অন্য ফসলের তুলনায় আগ্রহ বেড়েছে চাষিদের। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।

পরিবেশ

কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ। কম খরচ ও পরিচর্যায় ভুট্টা চাষ হওয়ায় অন্য ফসলের তুলনায় আগ্রহ বেড়েছে চাষিদের। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলার প্রত্যন্ত চরাঞ্চলে নদ-নদীর অববাহিকায় ভুট্টা চাষ ভালো হয়েছে। গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মো. সেকেন্দার আলী বলেন, 'আমি ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ধান চাষের চেয়ে ভুট্টায় খরচ কম, লাভ বেশি। এ ছাড়া ভুট্টা গাছের রোগবালাই খুব কম। ভালো পরিচর্যা করলে ফলন ভালো পাওয়া যায়।

আরও পড়ুন

নাগেশ্বরী উপজেলার সঞ্জুয়ারভিটা গ্রামের আশরাফুল ইসলাম বলেন, 'আমি ২ বিঘা জমিতে আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এক সপ্তাহের মধ্যে ভুট্টা ঘরে তুলতে পারবো। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৫-৬ হাজার টাকা। বিঘাপ্রতি খরচ বাদে ১৮-২৫ হাজার টাকা লাভ হবে।'

কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলার চরাঞ্চলের কৃষক মো. হযরত আলী জানান, তিনি ১০ বিঘা জমিতে চাষ করেছেন। নিজের জমির পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে চাষ করে আসছেন। এ বছর আগাম চাষ করে ভালো ফলন হয়েছে।আগামীতে চাষের পরিধি বাড়াবেন তিনি।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, 'চলতি মৌসুমে জেলায় ১৬ হাজার ৭৭৪ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি। ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং সার-বীজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় তারা ভুট্টা চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।'

ফজলুল করিম ফারাজী/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে বেড়িবাঁধের ঢালে এক মাসে ১২ দোকান

ক্ষতিপূরণ দিয়ে ৬৭৩টি স্থাপনা সরানোর পরও কুয়াকাটার গঙ্গামতি ধোলাই মার্কেট এলাকায় পাউবোর বেড়িবাঁধের ঢাল দখল করে রাতের আঁধারে দোকান তোলা হচ্ছে, কাটা পড়ছে বন বিভাগের সৃজিত গাছ।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

শ্রীমঙ্গলে কোয়ার্টারে লুকিয়ে ছিল বিশালাকৃতির পদ্মগোখরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

৪৬ দিনের পরিচর্যায় ফুটল পদ্মগোখরার ১৪ ডিম, বের হলো বিষধর বাচ্চা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অ্যানিমেল শেডে সংরক্ষণ ও পরিচর্যার পর পদ্মগোখরার ১৪টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()