সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৯%বাতাস কিমি/ঘ

শায়েস্তাগঞ্জে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

কম খরচে বেশি লাভ হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দিন দিন ভুট্টার আবাদ বাড়ছে। গবাদিপশুর খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সারাবছর চাহিদা থাকে। অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, ঝুঁকিহীন, কম পরিশ্রমে বেশি ফসল, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকেরা এ ফসল চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠ

পরিবেশ

কম খরচে বেশি লাভ হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দিন দিন ভুট্টার আবাদ বাড়ছে। গবাদিপশুর খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সারাবছর চাহিদা থাকে। অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, ঝুঁকিহীন, কম পরিশ্রমে বেশি ফসল, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকেরা এ ফসল চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন বেশ ভালো হবে বলে আশা করছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত বছর উপজেলায় ৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। যা এ বছর বেড়ে ১৫ দশমিক ৫ হেক্টর হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার জগতপুর এলাকায় মাঠজুড়ে কৃষকেরা ভুট্টা চাষ করেছেন। যা চোখে পড়ার মতো। এরই মধ্যে গাছে গাছে ফল এসেছে। কিছু গাছে ভুট্টা পরিপক্ব হতে শুরু করেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিঘাপ্রতি তাদের খরচ হয়েছে ৭-৮ হাজার টাকা। ফলন পাওয়া যাচ্ছে ৩০-৩৫ মণ। গত বছর প্রতি মণ ভুট্টার দাম ছিল ১ হাজার থেকে ১২০০ টাকা। চলতি বছর তা দেড় হাজার টাকা ছাড়িয়ে গেছে।

একাধিক কৃষক জানান, অন্য ফসলের চেয়ে ভুট্টা চাষে খরচ তুলনামূলক কম। এ ছাড়া ভুট্টার সবকিছুই কাজে লাগে। পাতা গরুকে খাওয়ানো যায়। ডাটা ও মোচা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বাজারে চাহিদা ও দাম ভালো। আশানুরূপ ফলন ও দাম পেলে আগামী বছর আরও বেশি জমি চাষ করবেন তারা।

আরও পড়ুন

দুলাল মিয়া নামে এক কৃষক জানান, তিনি প্রথমবারের মতো ৪০ শতাংশ জমিতে ভুট্টা আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন তিনি।

জগতপুর গ্রামের কৃষক গিয়াস উদ্দিন বলেন, 'আমি এ বছর ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ২০-২৫ মণ ভুট্টা হবে বলে আশা করছি।'

শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, 'উপজেলায় ৩২৫৯ হেক্টর আবাদি জমি আছে। এ বছর ১৫ দশমিক ৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৭.৫ হেক্টর বেশি। ভুট্টা চাষিদের বিভিন্ন সহযোগিতাসহ সরকারি ভাবে সার ও বীজ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে।'

কামরুজ্জামান আল রিয়াদ/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে বেড়িবাঁধের ঢালে এক মাসে ১২ দোকান

ক্ষতিপূরণ দিয়ে ৬৭৩টি স্থাপনা সরানোর পরও কুয়াকাটার গঙ্গামতি ধোলাই মার্কেট এলাকায় পাউবোর বেড়িবাঁধের ঢাল দখল করে রাতের আঁধারে দোকান তোলা হচ্ছে, কাটা পড়ছে বন বিভাগের সৃজিত গাছ।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

শ্রীমঙ্গলে কোয়ার্টারে লুকিয়ে ছিল বিশালাকৃতির পদ্মগোখরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

৪৬ দিনের পরিচর্যায় ফুটল পদ্মগোখরার ১৪ ডিম, বের হলো বিষধর বাচ্চা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অ্যানিমেল শেডে সংরক্ষণ ও পরিচর্যার পর পদ্মগোখরার ১৪টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()