সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

করোনায় ক্ষতিগ্রস্ত মাগুরার কবুতর ব্যবসায়ীরা

শান্তির প্রতীক পায়রা। একসময় বার্তাবাহক হিসেবেও ব্যবহার হতো। এখন অনেক মানুষের জীবন-জীবিকার উৎস। চলমান করোনা পরিস্থিতির কারণে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন মাগুরার শৌখিন কবুতর ব্যবসায়ীরা।

শান্তির প্রতীক পায়রা। একসময় বার্তাবাহক হিসেবেও ব্যবহার হতো। এখন অনেক মানুষের জীবন-জীবিকার উৎস। চলমান করোনা পরিস্থিতির কারণে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন মাগুরার শৌখিন কবুতর ব্যবসায়ীরা।

জ্যোকোবিন, ম্যাগপাই পোটার, বিউটি, লোটন, রেন্ট, হেলমেট, পেখম মেলা, গিরিবাজ, ময়ূরপঙ্খী, সিরাজী নামের নানা জাতের শৌখিন কবুতর পালনের মাধ্যমে বেকারত্বকে হার মানিয়ে মাগুরার একদল তরুণ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে করোনার থাবায় পিছিয়ে পড়ছে তারা। এখন আশঙ্কা এ ব্যবসা থেকে ছিটকে পড়ার।

জেলায় শতাধিক খামারি রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। এখন তারা কবুতরের খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন। সরকারি প্রণোদনা না পেলে ঘুরে দাঁড়ানো কঠিন এমনটি মনে করছে সংশ্লিষ্টরা।

মাগুরার শৌখিন কবুতর ব্যবসায়ীদের সংগঠন 'মাগুরা ফেন্সি পিজন এসোসিয়েশন'র সাধারণ সম্পাদক খন্দকার টিটো জানান, জেলায় শতাধিক খামারি রয়েছে। তাদের বেশির ভাগই তরুণ যুবক। করোনার ভয়াবহতা এবং লকডাউনে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে যে ক্রেতা-বিক্রেতারা আসতেন তারা আসতে পারছেন। এতে ক্ষতির সম্মুখিন হয়েছি আমরা।

এখন মাগুরার শৌখিন কবুতর ব্যবসায়ীদের সরকারি প্রণোদনা দিয়ে প্রাণিসম্পদ বিভাগ সহায়তা করবে এমনটি দাবি খামারিদের।

এমএমএফ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

মোহনগঞ্জের আদর্শনগর হাটে সপ্তাহে ৮-১০ লাখ হাঁসের ডিম, লেনদেন প্রায় কোটি টাকা

নেত্রকোনার হাওরাঞ্চলের প্রতি মঙ্গলবারের এই হাট থেকে ডিম যায় ঢাকার পাইকারি বাজারে; জেলায় ১,০৭৬টি বাণিজ্যিক হাঁসের খামারে বছরে প্রায় ৪১ কোটি ৭০ লাখ ডিম হয়।

একাত্তর টিভি৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

অস্ট্রেলিয়ার ফিডলটে স্থায়ী ছাদের নিচে এখন প্রায় ৫০ হাজার গবাদিপশু

২০ থেকে ৩০টি বড় ফিডলট স্থায়ী ছাউনিতে বিনিয়োগ করেছে; কয়েক দশক আগে এমন ফিডলট ছিল মাত্র দুই-তিনটি।

Beef Central৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

পাঁচ দফা সুদ বৃদ্ধিতে কুইন্সল্যান্ডের গরু খামারির বছরে বাড়তি ৪০ হাজার ডলার

২০২৬ সালে ১.২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধিতে ৩২ লাখ ডলার ঋণে বার্ষিক সুদ বেড়েছে প্রায় ২২.৫ শতাংশ, যদিও গরুর দাম ২০ বছরের উঁচু স্তরের কাছে।

Beef Central৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)