সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ঝালকাঠিতে সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে সাপের কামড়ে লিমা আক্তার (১২) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

পরিবেশ

ঝালকাঠির রাজাপুরে সাপের কামড়ে লিমা আক্তার (১২) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় ঘরের মাচা থেকে রান্না করার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে সাপে কামড় দেয় তাকে।

লিমা উপজেলার মঠিবাড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ও মঠবাড়ি গ্রামের লিটন হাওলাদারের বড় মেয়ে।

ছাত্রীর চাচা রাকিব হোসেন রাজ্জাক সাপে কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার আওয়ামী লীগ নেতা দেলোয়ার খলিফা জানান, ঘরের মাচা থেকে রান্না করার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওই ছাত্রীকে কামড় দেয় সাপ। বিষয়টি ওই ছাত্রী ও তার পরিবার প্রথমে গুরুত্ব দেয়নি। পরে সে নিস্তেজ হয়ে পড়লে বিভিন্ন ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার বলেন, ওই কিশোরীর জানাজায় অংশ নিয়েছি। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আমির হোসেন বলেন, শুক্র ও শনিবার এ দুদিনে জরুরি বিভাগের রেজিস্ট্রারে সাপের কামড়ে মৃত্যুর কোনো তথ্য নেই। এ বিষয়ে কিছু জানি না।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()