বাজারের ব্যাগে একের পর এক পণ্য ঢুকছে, অথচ টাকার হিসাব মিলছে না।
তেল, আটা-ময়দা, মসলা, সবজি থেকে শুরু করে মাছ-মাংস ও দুধ — প্রায় প্রতিটি প্রয়োজনীয় পণ্যের পেছনেই বাড়ছে খরচ।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
কাঁচা মরিচের দাম আবার দেড়শ টাকার ঘরে উঠেছে। বেড়েছে ময়দা, তেল, রসুন ও তেজপাতার দামও।
মাছ-মাংস, ডিম ও দুধের খরচ যোগ হয়ে বাড়ছে মাসিক বাজারের চাপ।
তবে কিছু পণ্যে এক বছর আগের তুলনায় দাম কমেছে, আর চাল-ডালের বাজারও রয়েছে তুলনামূলক স্থিতিশীল।
কাঁচা মরিচের দাম সাধারণত বর্ষার শেষে বাড়ে, কারণ টানা বৃষ্টিতে খেত নষ্ট হয় ও সরবরাহ কমে যায়; নতুন চালান বাজারে এলে দাম নামতে শুরু করে।
সূত্র: প্রতিদিনের সংবাদ





মন্তব্য
(০)