সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৩%বাতাস ৫ কিমি/ঘ

মানসিক চাপ কমাতে অফিসে রাখুন সবুজ গাছ

সমীক্ষায় দেখা গেছে, কাজের মাঝে ছোট ছোট সবুজ চারার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেও চাপ অনেকটা কমে, সবুজ হয়ে ওঠে মন!

সমীক্ষায় দেখা গেছে, কাজের মাঝে ছোট ছোট সবুজ চারার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেও চাপ অনেকটা কমে, সবুজ হয়ে ওঠে মন!

অফিসের কাজের ডেডলাইন, সংসারের প্রয়োজন মেটানো ও নানা সমস্যায় অনেক চাকরিজীবীই মানসিক চাপে থাকেন। তবে অফিস ডেস্কে রাখা সবুজ গাছ এসব চাপ থেকে কিছুটা মুক্তি দিতে পারে জানিয়েছে গবেষকরা।

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, কাজের জায়গায় নিজের ডেস্কে যদি এক চিলতেও সবুজের ছোঁয়া থাকে, তবে পরিবেশ একটু হলেও বদলাতে বাধ্য। উদ্বেগজনিত সমস্যায় কর্মক্ষেত্রে গাছ রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের সমীক্ষায় বলা হয়, অফিস কর্মীদের মানসিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে যদি অফিসে “ইনডোর প্ল্যান্ট” থাকে। বিশেষ করে যারা নিয়মিত কর্মক্ষেত্রজনিত উদ্বেগ, চাপ, স্ট্রেস ইত্যাদি সমস্যায় ভোগেন, তারা সমস্যা থেকে বাঁচতে নিজেদের ডেস্কে সবুজ গাছ রাখলে ভালো ফল পাবেন।

হার্ট টেকনোলজি জার্নালে প্রকাশিত ওই সমীক্ষায় জাপানের ৬৩টি অফিসের কর্মীরা অংশ নিয়েছিলেন। অফিস ডেস্কে গাছ রাখার আগে এবং পরে তাদের মানসিক অবস্থা খতিয়ে দেখা হয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে ৩ মিনিট বিরতি নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল কর্মীদের। প্রথম বার ডেস্কে গাছ না থাকা অবস্থায়, পরের বার গাছ আসার পর।

সমীক্ষায় দেখা গেছে, কাজের মাঝে ছোট ছোট সবুজ চারার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেও চাপ অনেকটা কমে, সবুজ হয়ে ওঠে মন।

ঢাকা ট্রিবিউনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

প্লাস্টিকে ডুবছে নদী: বুড়িগঙ্গার তলদেশে পুরোনো বোতল, মাছে মাইক্রোপ্লাস্টিক

দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার বড় অংশ গিয়ে জমছে নদীতে; বুড়িগঙ্গার মাছ ও কাঁকড়ায় মাইক্রোপ্লাস্টিক মিলেছে, অথচ পলিথিন নিষেধাজ্ঞা ও আদালতের আদেশ কার্যকর হয়নি।

দ্য ডেইলি স্টার২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

শরতের ভোরেই কুয়াশা, উত্তরের জেলাগুলোতে ঘন চাদরে ঢাকা মাঠঘাট

শরৎ চলছে, তবু দেশের নানা অঞ্চলে ভোরে কুয়াশা নামছে, উত্তরাঞ্চলে বেশি; পঞ্চগড়, রংপুর, পাবনা, নওগাঁ ও সাজেক থেকে তোলা প্রথম আলোর ছবির গল্প।

প্রথম আলো২ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
বাংলাদেশ

তিস্তা মিয়েন্ডার প্লাবনভূমি (AEZ-3): উঁচু-নিচু জমি, অম্লীয় মাটি আর বহুফসলি কৃষির সম্ভাবনা

দেশের তৃতীয় কৃষি-পরিবেশ অঞ্চল তিস্তা মিয়েন্ডার প্লাবনভূমি পঞ্চগড় থেকে বগুড়া পর্যন্ত প্রায় সাড়ে নয় লাখ হেক্টরজুড়ে। নদীর পুরোনো বাঁকে গড়া এই সমভূমিতে পাশাপাশি উঁচু জমি আর নিচু বেসিন, মাটি অম্লীয়, কয়েকটি পুষ্টির ঘাটতিও আছে। রংপুরের নতুন গবেষণা বলছে, একই জমিতে বছরে চার-পাঁচটি ফসল সম্ভব। স্যাটেলাইট তথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি জমির জন্য সঠিক ফসল বাছতে সাহায্য করতে পারে, যদি সেই পরামর্শ আগে কৃষকের মাঠে যাচাই হয়।

তানিয়া চৌধুরী২ অক্টোবর ২০২৬১৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)