সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরি করতেন করিম মিয়া

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুটি দেশীয় তৈরি রিভলবার ও একনলা বন্দুক, ইনটেক শর্টগানের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুটি দেশীয় তৈরি রিভলবার ও একনলা বন্দুক, ইনটেক শর্টগানের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় করিম মিয়া নামের একজনকে আটক করে পুলিশ।

করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মহেষপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতেন। এখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরি করে বিভিন্নজনের কাছে সরবরাহ করতেন।

অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ জেলা পুলিশ ও ডিবির সদস্যরা অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, করিম মিয়া কবুতর পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে চাহিদা মোতাবেক আগ্নেয়াস্ত্র তৈরি করে সরবরাহ করে আসছিলেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হাঁসের খামার, মদনে শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আমিনুল

জাতীয় যুব দিবসে নেত্রকোনার মদন উপজেলায় শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পরিচালক তরুণ আলেম মো. আমিনুল ইসলাম।

আমার দেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

মাছ ও প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর তাগিদ মন্ত্রীর

খাবারের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানবদেহে ঢুকে এএমআরের ঝুঁকি বাড়াচ্ছে বলে ৪৫তম বিসিএসের নবীন মৎস্য ও পশুসম্পদ কর্মকর্তাদের সতর্ক করেছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

ডেইলি বাংলাদেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

এল নিনো মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা, খরায় মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদিপশু

প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ডিক্রিতে সই করে সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন; সরকারি হিসাবে নয়টির মধ্যে ছয়টি বিভাগে খরায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত।

ইত্তেফাক২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)