সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

১০ শতক জমিতে সুপার হট মরিচ চাষে সফল কামাল শেখ

শুরুটা ছিল পরীক্ষামূলক। কৃষি অফিস থেকে দেওয়া উন্নত জাতের মরিচ নিয়ে মাত্র ১০ শতক জমিতে চাষ শুরু করেন কৃষক কামাল শেখ (৫০)। কিন্তু জমিতে মরিচ ধরার পর আর সেটিকে শুধু 'প্রদর্শনী' মনে হয়নি। বাজারে ভালো দাম পেয়ে সেই ছোট্ট জমিই এখন কামালের কাছে হয়ে উঠেছে বাড়তি আয়ের সম্ভাবনাময় ক্ষেত্র।

শাকসবজি

শুরুটা ছিল পরীক্ষামূলক। কৃষি অফিস থেকে দেওয়া উন্নত জাতের মরিচ নিয়ে মাত্র ১০ শতক জমিতে চাষ শুরু করেন কৃষক কামাল শেখ (৫০)। কিন্তু জমিতে মরিচ ধরার পর আর সেটিকে শুধু 'প্রদর্শনী' মনে হয়নি। বাজারে ভালো দাম পেয়ে সেই ছোট্ট জমিই এখন কামালের কাছে হয়ে উঠেছে বাড়তি আয়ের সম্ভাবনাময় ক্ষেত্র।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ছৈলাদি গ্রামের কৃষক কামাল শেখের সকাল এখন কাটে মরিচ গাছের পরিচর্যায়। কখনো জমিতে আগাছা পরিষ্কার করছেন, কখনো গাছের অবস্থা দেখছেন, আবার কখনো পাকা-কাঁচা মরিচ তুলে ঝুড়িতে ভরছেন। পরে সেসব মরিচ নিয়ে যাচ্ছেন স্থানীয় বাজারে। একদিকে জমিতে উৎপাদন; অন্যদিকে বাজারে নগদ বিক্রি। দুই মিলিয়ে বেশ খুশি কামাল শেখ।

কামাল শেখ দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। প্রতি বছরই বিভিন্ন ফসলের আবাদ করেন। তবে এবার সুপার হট জাতের মরিচ চাষ তার কাছে কিছুটা আলাদা অভিজ্ঞতা। কারণ প্রচলিত ফসলের পাশাপাশি নতুন জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতেও যে ভালো ফলন ও আয় করা সম্ভব; সেটিই তিনি নিজের জমিতে দেখতে পাচ্ছেন।

বর্তমানে কাঁচা মরিচের বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় তার উৎসাহ আরও বেড়েছে। তাই আগামী মৌসুমে আরও বেশি জমিতে সুপার হট জাতের মরিচ চাষ করার পরিকল্পনা করছেন তিনি।

কামাল শেখ বলেন, ‌'আমি কৃষির মানুষ। নতুন কিছু শিখে জমিতে কাজে লাগাতে পারলে সেটাই আমার কাছে বড় পাওয়া। কৃষি অফিসের সহযোগিতায় সুপার হট মরিচ চাষ করে ভালো ফলন পেয়েছি, আবার বাজারেও ভালো দাম পাচ্ছি। এতে আমি উৎসাহিত হয়েছি। আগামী বছর আরও বড় পরিসরে মরিচ চাষ করতে চাই।'

কামালের জমিটি এখন আশপাশের কৃষকদের কাছেও আগ্রহের জায়গা। কারণ মাত্র ১০ শতক জমিতে উন্নত জাতের মরিচের এমন আবাদ দেখে অনেকেই জানতে চাইছেন, কীভাবে চাষ করেছেন, কীভাবে পরিচর্যা করেছেন এবং ফলন কেমন হচ্ছে?

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, 'প্রদর্শনী প্লটের মূল উদ্দেশ্যই হলো কৃষকদের সামনে উন্নত জাত ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ তুলে ধরা। কামাল শেখের জমিতে সুপার হট মরিচের ভালো ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। যাতে তিনি রোগবালাই নিয়ন্ত্রণসহ সঠিক পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন পান।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কামাল শেখের জমিতে সুপার হট জাতের মরিচের প্রদর্শনী দেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উন্নত জাতের মরিচ চাষের পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্য রয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, 'কৃষকের জমিতে সফল প্রদর্শনী তৈরি করতে পারলে সেটিই অন্য কৃষকদের জন্য সবচেয়ে কার্যকর উদাহরণ হয়। কামাল শেখের জমিতে সুপার হট মরিচের ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়া অবশ্যই ইতিবাচক। কৃষকদের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে উন্নত জাতের মসলাজাতীয় ফসলের আবাদ বাড়াতে আমরা প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাব।'

কামাল শেখের ১০ শতকের জমি তাই এখন আর শুধু একটি মরিচ ক্ষেত নয়। এটি হয়ে উঠেছে সম্ভাবনার একটি ছোট্ট মাঠ। সেখানে প্রতিটি মরিচের সঙ্গে যেন তৈরি হচ্ছে নতুন একটি হিসাব। কম জমিতে বেশি উৎপাদন, উৎপাদনের সঙ্গে বাজার, আর বাজারের সঙ্গে কৃষকের বাড়তি আয়। এই হিসাবই আগামী বছর কামাল শেখকে আরও বড় জমিতে মরিচ চাষে টেনে নিচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()