সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঈদে রাঁধুন কালাভুনা, রইলো রেসিপি

ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় সুস্বাদু খাবারের আয়োজনে। আর গরুর মাংসের বিভিন্ন পদের মধ্যে কালাভুনা অনেকেরই বিশেষ পছন্দের একটি নাম। মসলার কষানো স্বাদ, ধোঁয়াটে ঘ্রাণ আর ঝোলছাড়া গাঢ় রঙের এই ঐতিহ্যবাহী পদ ঈদের টেবিলে এনে দেয় ভিন্ন মাত্রা।

লাইভস্টক

ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় সুস্বাদু খাবারের আয়োজনে। আর গরুর মাংসের বিভিন্ন পদের মধ্যে কালাভুনা অনেকেরই বিশেষ পছন্দের একটি নাম। মসলার কষানো স্বাদ, ধোঁয়াটে ঘ্রাণ আর ঝোলছাড়া গাঢ় রঙের এই ঐতিহ্যবাহী পদ ঈদের টেবিলে এনে দেয় ভিন্ন মাত্রা।

পরিবার কিংবা অতিথিদের জন্য ঘরেই সহজে তৈরি করা যায় মুখরোচক এই খাবার। তাই এবারের ঈদে রান্নার তালিকায় রাখতে পারেন মজাদার কালাভুনা। রইলো সহজ রেসিপি।

আরও পড়ুন:

প্রথমে মাংসের সঙ্গে দই, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আধা টেবিল চামচ রাঁধুনিগুঁড়া ও পরিমাণমতো লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ঢেকে ফ্রিজে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা মেরিনেট হতে দিন।

এরপর একটি হাঁড়িতে ২ কাপ তেল গরম করে তাতে অর্ধেকের বেশি পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন। পেঁয়াজ গাঢ় বাদামি রঙের বেরেস্তা হয়ে গেলে তুলে আলাদা করে রাখুন। একই তেলে আস্ত গরমমসলা ফোড়ন দিন।

এবার মেরিনেট করা মাংস হাঁড়িতে দিয়ে উচ্চ আঁচে ১০ থেকে ১৫ মিনিট নেড়ে ভালোভাবে কষিয়ে নিন। তারপর আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন। মাংস থেকে যে পানি বের হবে, সেই পানিতেই ধীরে ধীরে মাংস সেদ্ধ ও কষাতে হবে। প্রতি ১০ মিনিট পরপর নেড়ে দিন, যেন নিচে লেগে না যায়। পুরো প্রক্রিয়ায় দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে। মসলা থেকে তেল আলাদা হয়ে গাঢ় রং এলে তুলে রাখা বেরেস্তা ও বাকি রাঁধুনিগুঁড়া মিশিয়ে দিন। এতে মাংসে সুন্দর কালচে বাদামি রং আসবে। প্রয়োজনে অল্প অল্প করে গরম পানি দিতে পারেন।

সবশেষে ভাজা জিরা গুঁড়া, গরমমসলার গুঁড়া, কাঁচা মরিচ ও সামান্য ঘি দিয়ে আরও ৮ থেকে ১০ মিনিট কষিয়ে নিন। অন্য একটি প্যানে বাকি সর্ষের তেলে অবশিষ্ট পেঁয়াজ বাদামি করে ভেজে রান্না করা মাংসে ঢেলে দিন। এরপর একটি জ্বলন্ত কয়লা ছোট বাটিতে রেখে তার ওপর এক চা-চামচ ঘি ছড়িয়ে দিন। বাটিটি মাংসের হাঁড়ির ভেতর বসিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্মোকি ঘ্রাণ চলে এলে পোলাও, নান কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()