সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মাগুরায় বরই চাষে বাড়ছে উৎপাদন ও বাজার চাহিদা

মাগুরা জেলার সদর উপজেলায় বরই চাষ নতুন করে সম্ভাবনার কথা শোনাচ্ছে। বিশেষ করে বালসুন্দরী, আপেল ও কাশ্মিরি জাতের বরই চাষে আগ্রহ বাড়ায় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে এ এলাকায় বরই চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

পরিবেশ

মাগুরা জেলার সদর উপজেলায় বরই চাষ নতুন করে সম্ভাবনার কথা শোনাচ্ছে। বিশেষ করে বালসুন্দরী, আপেল ও কাশ্মিরি জাতের বরই চাষে আগ্রহ বাড়ায় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে এ এলাকায় বরই চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, মিশ্র ফলের বাগানগুলোতে বরইয়ের পাশাপাশি আম, তরমুজ ও শীতকালীন সবজি বেগুন, ফুলকপি ও আলুর চাষ হচ্ছে। বাগানজুড়ে ঝুলছে পাকা বরই। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় কৃষকরা চলতি মৌসুমে লাভের প্রত্যাশা করছেন।

সদর উপজেলার মিঠাপুর গ্রামের কৃষক মো. পিকুল হোসেন জানান, এলাকার মাটি বরই চাষের জন্য উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ বাড়ছে। তিনি বলেন, 'বালসুন্দরী ও আপেল বরইয়ের বাজার চাহিদা অনেক। খরচ বাদ দিয়েও এবার ভালো লাভ হবে বলে আশা করছি। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা আগেই যোগাযোগ করছেন।'

তিনি আরও বলেন, 'উন্নত জাতের আপেল বরই গাছ ছোট হলেও ফলন বেশি দেয়। আগে যারা বরই চাষে আগ্রহী ছিলেন না, তারাও এখন লাভ দেখে চাষে ঝুঁকছেন।'

রাউতাড়া গ্রামের কৃষক শওকত হোসেন বলেন, 'বরই চাষে খরচ তুলনামূলক কম, অথচ লাভ ভালো। বরইয়ের পাশাপাশি ড্রাগন ফল, তরমুজ ও শীতকালীন সবজি চাষও তাদের পরিবারের আয়ের বড় উৎস হয়ে উঠেছে।'

আরও পড়ুনমাগুরায় খেজুরের গুড়ে ৫ লাখ টাকা লাভের আশারাজবাড়ীতে মধু সংগ্রহ করে মাসে আয় ৩ লাখ টাকা

মোঃ মিনারুল ইসলাম জুয়েল/কেএসকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()