সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

যশোরের ১২ লাখের ‘কালাপাহাড়’ গাবতলীতে ৬ লাখ

যশোরে ১২ লাখ টাকা দাম উঠেছিল 'কালাপাহাড়' নামের একটি গরুর। তবে বেশি লাভের আশায় যশোরে সেটা বিক্রি না করে রাজধানীর গাবতলী পশুর হাটে আনেন গরুর মালিক খামারি সৌমিক আহমেদ সাগর। চারদিন ধরে গাবতলী হাটে থাকলেও গরুটি বিক্রি করতে পারেননি তিনি। গাবতলীতে কালাপাহাড়ের সর্বোচ্চ দাম উঠেছে ৬ লাখ টাকা। এছাড়া 'বিগ বস'

লাইভস্টক

যশোরে ১২ লাখ টাকা দাম উঠেছিল 'কালাপাহাড়' নামের একটি গরুর। তবে বেশি লাভের আশায় যশোরে সেটা বিক্রি না করে রাজধানীর গাবতলী পশুর হাটে আনেন গরুর মালিক খামারি সৌমিক আহমেদ সাগর। চারদিন ধরে গাবতলী হাটে থাকলেও গরুটি বিক্রি করতে পারেননি তিনি। গাবতলীতে কালাপাহাড়ের সর্বোচ্চ দাম উঠেছে ৬ লাখ টাকা। এছাড়া 'বিগ বস' নামের একই আকারের অপর একটি গরুও হাটে এনেছেন সাগর। সেটির দাম উঠেছে ৫ লাখ ৭৫ হাজার টাকা। গরু দুটির কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় রোববার (ঈদের দিন) সকাল পর্যন্ত অপেক্ষা করবেন সাগর। এরপরও বিক্রি না হলে সেগুলো নিয়ে যশোরে ফিরে যাবেন।

শনিবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী পশুর হাটে গিয়ে খামারি সৌমিক আহমেদ সাগরের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

জাগো নিউজকে সাগর বলেন, চারদিন আগে দুটো গরু নিয়ে যশোর থেকে ঢাকায় এসেছি। যশোরে কালাপাহাড়ের দাম ১২ লাখ টাকা বলেছিল। ঢাকায় নিয়ে আসলাম যাতে দাম একটু বেশি পাই। কিন্তু এখানে দাম অনেক কম বলছে।

তিনি বলেন, আগে পাঁচ লাখ-সাড়ে পাঁচ লাখ বললেও আজকে সর্বশেষ ৬ লাখ টাকা বলেছে। দাম ভালো না পেলে বাড়িতে নিয়ে যাবো। ঈদের পরে বাজার যখন স্বাভাবিক হবে তখন আরও দুই-তিন লাখ টাকা বেশি দামে বিক্রি করতে পারবো।

নিজের কষ্টের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করে খামারি সাগর বলেন, এবার হাটে বড় গরুর দাম অনেক কম দেখা যাচ্ছে। এতে আমরা যারা খামারি ও কৃষক- এরা বড় ধরনের লোকসানের মধ্যে পড়ে যাবো।

আরএসএম/কেএসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()