সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৯%বাতাস কিমি/ঘ

শখের সবজি বাগানে জাপানের বড় এলাচ চাষ

সৈয়দ মাজারুল ইসলাম রুবেল

শাকসবজি

সৈয়দ মাজারুল ইসলাম রুবেল

প্রায় বছরখানেক আগে বন্ধু সুমনের কাছ থেকে দুটি এলাচ চারা সংগ্রহ করে নিজের বাড়িতে লাগালাম। গাছের গোড়া থেকে নতুন চারা গজাতে থাকে। মাস ছয়েক পরেই একটি গাছে ফুল আসে এবং ফুল থেকে ফল। ফল দেখতে দেশি জাতের বরই ফলের মতো, এলাচের মতো নয়। সাধারণত এলাচ গাছে গোড়ার দিক থেকে ফল আসে। তাই চিন্তায় পড়ে গেলাম; আসলে এটি এলাচ গাছ কি না! অবশেষে নেট ঘেটে একটি প্রতিবেদন দেখে অবাক হলাম।

ওকিনাওয়া জাপানের দক্ষিণ-পশ্চিমের একটি দ্বীপ। তারা বাঁচে বেশিদিন। সেখানে অনেক শতবর্ষী লোকের দেখা মেলে। এসবের পেছনে আসলে রহস্য কী? জাপানের একদল গবেষক তা খুঁজেও পেয়েছেন বলে দাবি করেছেন। কারণ তাদের খাদ্যাভ্যাস। সেখানকার লোকেরা প্রতিদিন একটি গাছকে খাবারের তালিকায় রেখেছেন। গাছটি বড় এলাচের। আদাগোত্রীয় গাছের পাতা ও শিকড় খাবারের সঙ্গে খায় না এমন একটি লোকও নাকি সেখানে নেই। আবার রোজ খায় না, তেমন লোকও খুঁজে পাওয়া মুশকিল। এ গাছকে যেমন তারা খায়, গাছের পাতা দিয়ে চা বানায়। এ গাছ থেকে বানানো ওষুধও খায়।

এ গাছের ফল বাজারের এলাচের চেয়ে অনেক বড়। প্রথমে কাঁচা ফলের রং থাকে পাতার মতোই সবুজ। পাকার সঙ্গে সঙ্গে প্রথমে হলুদ, পরে কমলা রং ধারণ করে। শেষে ধূসর বাদামি হয়ে যায়। খোসা সূক্ষ্ম পশমে আবৃত। খোসার ভেতরে এলাচের মতো কালো বিচি। বিচি ও খোসার ঘ্রাণ এলাচের মতোই। একটি ছড়ায় ১০-১৫টি ফল ধরে। আষাঢ়-শ্রাবণে ফল পাকে। ফল শুকিয়ে এলাচের গুঁড়ার মতোই রান্নায় ব্যবহার করতে হয়।

আরও পড়ুন

মূলত মাঘ মাসে চমৎকার ফুল ফোটে। ফুলে কোনো ঘ্রাণ নেই। ক্ষুদ্র ঝিনুক আকৃতির সাদাটে রঙের ফুলের মধ্যে হলদে কমলা ছোপ। যখন এ গাছের পাতা দিয়ে চা বানতে যাই, প্রায় দুই কাপের একটু বেশি পানিতে একটি সবুজ পরিপক্ব পাতা কুচিকুচি করে দিয়ে চায়ের মতোই ফোটাতে থাকি। ৪-৫ মিনিট ফোটানের পরই লাল রং ছড়াতে থাকে। চুলা বন্ধ করে মিনিট খানেক পরে কাচের কাপে ছেকে দেখি চমৎকার লালচে গোলাপি রং। ঘ্রাণ নিয়ে দেখি মৃদু আদার ঘ্রাণের মতো। চিনি ছাড়া একটু চেখে দেখলাম মন্দ নয়। যেহেতু আমি চায়ে চিনি পছন্দ করি, তাই পরিমাণমতো চিনি মিশিয়ে খেলাম দারুণ লাগলো। মাংসে এ এলাচ ব্যবহারে স্বাদে ভিন্নতা এনে দেয়।

২০২২ সালে প্রথম অল্প কয়েকটি গাছে ফলন ধরে। ২০২৩ সালে আরও বেশি গাছে ফলন ধরে। পারিবারিক রান্নার কাজে এবং আত্মীয়-স্বজনদের দিয়েছিলাম। এ বছর প্রায় শতাধিক গাছে ফলন ধরেছে। সংগ্রহ করলে প্রায় তিন থেকে চার কেজির মতো হবে। অনলাইন বাজার অ্যামাজনে দেখলাম এর আন্তর্জাতিক বাজারমূল্য অনেক কিন্তু দেশীয় বাজারে কোথায় বিক্রি করবো, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।

লেখক: চেংঙ্গুটিয়া নিবাসী, আগৈলঝাড়া, বরিশাল।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বড় খুচরা বিক্রেতার সামনে এখনও দুর্বল ইউরোপের ফল-সবজি উৎপাদক সংগঠন: নিরীক্ষা প্রতিবেদন

বছরে একশ কোটি ইউরোর বেশি ইইউ সহায়তা পেয়েও ফল ও সবজি চাষিদের উৎপাদক সংগঠনগুলো সদস্য ও বাজার হারাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কোর্ট অব অডিটরস।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

ফার্মার স্কুলে শিখে ১০ কাঠায় বেগুন থেকে তিন মাসে ৬০ হাজার টাকা আয় চারঘাটের কৃষকের

রাজশাহীর চারঘাটে সিনজেনটা বাংলাদেশের ফার্মার স্কুলে ১৪ গ্রামের দেড় হাজারের বেশি কৃষক হাতে-কলমে চাষাবাদ শিখছেন; বেগুন, পাতাকপি ও মুলার আগাম চাষে বাড়ছে আয়।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

জার্মানির আন্ডারনাখ: পার্কের শোভাগাছ সরিয়ে যে শহর ফলায় বিনা মূল্যের সবজি

জার্মানির আন্ডারনাখ শহর ২০১০ সাল থেকে পার্ক ও চত্বরে সবজি-ফল ফলিয়ে বাসিন্দাদের বিনা মূল্যে তুলে নিতে দিচ্ছে—৮ হাজার বর্গমিটারে সবজি, শহরের পাশে ১৩ হেক্টর সরকারি জমিতে খামার, এক বছরে ৪০০ জাতের টমেটো।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()