সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ময়মনসিংহে শিয়ালের কামড়ে একই পরিবারের ১১ জন আহত

ময়মনসিংহের নান্দাইলে শিয়ালের কামড়ে একই পরিবারের ১১ জনসহ মোট ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে আরও তিনজন শিয়ালের কামড়ে আক্রান্ত হন।

পরিবেশ

ময়মনসিংহের নান্দাইলে শিয়ালের কামড়ে একই পরিবারের ১১ জনসহ মোট ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে আরও তিনজন শিয়ালের কামড়ে আক্রান্ত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একটি শিয়াল ভাটিপাচানী গ্রামের একটি বাড়িতে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় বাড়ির সদস্যরা শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে একে একে ১১ জনকে কামড়ে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সময়ে উপজেলার অন্য একটি গ্রামেও তিনজন শিয়ালের আক্রমণের শিকার হন।

আহতদের মধ্যে গুরুতর বিবেচনায় পাঁচজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জলাতঙ্ক প্রতিরোধী র‍্যাবিস ভ্যাকসিন ও আইজি র‍্যাবিস দেওয়া হয়েছে। তারা হলেন- হুমায়ুন (১৪), ফাতেমা আক্তার (৭০), ফাতেমা (৫০), রাশিদা (৫০) ও হোসনা (৭০)। অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

মেডিকেল অফিসার ডা. এনামুল হক রচি বলেন, র‍্যাবিস অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রোগ। তাই আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বাকিদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জাগো নিউজকে বলেন, শিয়ালের কামড়ে আহতদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় র‍্যাবিস ভ্যাকসিন ও আইজি র‍্যাবিস সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বন্য প্রাণীর কামড়ের ঘটনায় দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

উল্লেখ্য, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়মিত র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। বন্য প্রাণীর কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
ময়মনসিংহে শিয়ালের কামড়ে একই পরিবারের ১১ জন আহত | দা এগ্রো নিউজ