সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ইসমাইলের মুরগির খামারে শতাধিক মানুষের কর্মসংস্থান

একজন সফল উদ্যোক্তা পোল্ট্রি খামারি আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের ইসমাঈল হোসেন টুকু। ২০০০ সালে তিনি তিনটি সেডে মাত্র ৫ হাজার সোনালি মুরগির বাচ্চা নিয়ে খামারের যাত্রা শুরু করেন। তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। বর্তমানে তার তিনতলা ও ছয়তলা বিশিষ্ট ৮টি খামার আছে। সেখানে এখন ১ লাখের বেশি মুরগি উৎপাদন হচ্

লাইভস্টক

একজন সফল উদ্যোক্তা পোল্ট্রি খামারি আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের ইসমাঈল হোসেন টুকু। ২০০০ সালে তিনি তিনটি সেডে মাত্র ৫ হাজার সোনালি মুরগির বাচ্চা নিয়ে খামারের যাত্রা শুরু করেন। তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। বর্তমানে তার তিনতলা ও ছয়তলা বিশিষ্ট ৮টি খামার আছে। সেখানে এখন ১ লাখের বেশি মুরগি উৎপাদন হচ্ছে।

সফল খামারি ইসমাইল হোসেন টুকু বলেন, 'আমি শুরু থেকেই সোনালি মুরগি দিয়ে খামারের যাত্রা শুরু করি। এখনো সোনালি মুরগিই আছে। ৮টি খামারে সব মিলিয়ে ১২০ জন কর্মচারী কাজ করছেন। খামারে এখন সোনালি মুরগির বাচ্চা আছে ৩০ হাজার, পুলেট ২০ হাজার এবং লেয়ার ডিমের ৫০ হাজার। এসএসবি পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্স, রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রিজ, রিফাদ এগ্রো ইন্ডাস্ট্রিজসহ কয়েকটি প্রতিষ্ঠান আছে।'

আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের খামারি আইয়ুব আলী বলেন, 'আমি অন্য ব্যবসা করতাম। ইসমাইল হোসেন টুকু ভাইয়ের কাছ থেকে ৫০০ পিস সোনালি মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করি। এখন তিনটি খামার আছে। সেখানে ১৫-২০ হাজার মুরগি পালন করি। খামার করতে টুকু ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি এখন সফল খামারি। আমার খামারে এখন ৮ জন কর্মচারী নিয়মিত কাজ করছেন।'

আরও পড়ুনতরুণদের আশার আলো হাইলাইন ব্রাউন জাতের মুরগিদিনে শতাধিক লিটার দুধ পান ২২ গরুর মালিক

জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর গ্রামের খামারি নুরনবী বলেন, 'আমি বেকার ছিলাম। টুকু ভাইয়ের কাছ থেকে বাচ্চা বাকি নিয়ে খামার শুরু করি। মুরগি বিক্রি করে টাকা পরিশোধ করতাম। এভাবেই খামারের সংখ্যা বাড়াই। আমি টুকু ভাইয়ের খামার দেখে উদ্বুদ্ধ হয়ে একজন সফল খামারিতে পরিণত হয়েছি।'

ইসমাইল হোসেন টুকুর খামারের কর্মচারী রাজু আহমেদ ও গোলাম মোর্শেদ বলেন, 'আমরা ভাইয়ের খামারে ৮ বছর ধরে কাজ করছি। সেখান থেকে যা পাই, তা দিয়েই সংসার ভালো চলছে।'

আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, 'জয়পুরহাট তথা আক্কেলপুর উপজেলার মধ্যে ইসমাইল হোসেন টুকু সফল খামারি। তার দেখাদেখি এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই মুরগি পালন করে সফল হয়েছেন। তার খামারসহ অন্য খামারগুলো আমরা নিয়মিত তদারকি করি। সব সময় তাদের পরামর্শ দিয়ে থাকি।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()