সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৩ কিমি/ঘ

খরায় ব্যাহত গম উৎপাদন আমদানি বাড়াচ্ছে ইরান

চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ গম আমদানি করবে ইরান। ইরানিয়ান শিল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খরায় দেশটির গম উৎপাদনে এ বছর ব্যাপক বিপর্যয় নেমেছে। এ কারণেই কৃষিপণ্যটির আমদানি বাড়াতে

চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ গম আমদানি করবে ইরান। ইরানিয়ান শিল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খরায় দেশটির গম উৎপাদনে এ বছর ব্যাপক বিপর্যয় নেমেছে। এ কারণেই কৃষিপণ্যটির আমদানি বাড়াতে বাধ্য হচ্ছে দেশটি। এদিকে বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় ঊর্ধ্বমুখী আমদানি দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ইরানের প্রধান খাদ্য রুটি তৈরিতে গমের ব্যবহার ব্যাপক। কিন্তু চলমান খরায় গমের সংকট দেখা দেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ওপর সুপেয় পানির সংকট দেশটির সরকারকে চাপের মুখে ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে কার্যত পঙ্গু করে তুলেছে। পাশাপাশি কভিড-১৯-এর প্রভাব খাদ্য ও ওষুধ ক্রয়ে দেশটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে উচ্চজাহাজীকরণ ব্যয় চ্যালেঞ্জকে আরো প্রকট করে তুলছে।

সংশ্লিষ্টরা জানান, চলতি বছর ইরানে গম উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমতে পারে। ফলে রুটির সরবরাহ সুরক্ষিত রাখতে গমের আমদানি বাড়াচ্ছে ইরান। ইরানের গ্রেইন সাপ্লাইং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কাভেহ জারগারান বলেন, চলতি মৌসুমে ইরান ৮০ লাখ টন গম আমদানি করবে। এরই মধ্যে দেশটির বিভিন্ন বন্দরে ২০ লাখ টন আমদানীকৃত গম খালাস করা হয়েছে।

বণিক বার্তাসূত্র

ইরান

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

হরমুজ সংকটে ইউরিয়া টনপ্রতি ৬২৫ ডলার: বাংলাদেশের সার মজুত নিয়ে সরকার ও বিশেষজ্ঞ

২০২৬ সালের মার্চে গ্যাস সাশ্রয়ে চারটি রাষ্ট্রায়ত্ত সার কারখানা ও কাফকো বন্ধ ছিল; কৃষিমন্ত্রী বলেন মজুতে এক বছর চলবে, আর কৃষি অর্থনীতিবিদরা বিকল্প উৎস থেকে দ্রুত আমদানির তাগিদ দেন।

অনলাইন ডেস্ক২৮ মার্চ ২০২৬৪ মিনিটের পড়া
ইরান

ইরানের ফারাশবান্দে জন্মে উন্নতমানের খেজুর

রাশিদ রিয়াজ : ইরানের ফারস প্রদেশের ফারাশবান্দ শহরে এসব খেজুর বাগান রয়েছে। সিরাজ থেকে তা ১৮০ কিলোমিটার দূরে। ফারাশবান্দে ছোট ও বড় মিলিয়ে অসংখ্য খেজুর বাগান। সেখানকার ‘জাহেদি খেজ

আমাদেরসময়.কম২০ অক্টোবর ২০২১১ মিনিটের পড়া

মন্তব্য

(০)