সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন : মামলায় যুক্ত হতে চেয়ে দিল্লিকে চরম অস্বস্তিতে ফেলল জাতিসংঘ

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে সে দেশের সুপ্রিম কোর্টে দায়ের করা একটি মামলায় 'আদালতের বন্ধু' হতে চেয়ে ভারতকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে জাতিসংঘের মানবাধ

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে সে দেশের সুপ্রিম কোর্টে দায়ের করা একটি মামলায় 'আদালতের বন্ধু' হতে চেয়ে ভারতকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

ভারত অবশ্য দাবি করছে নাগরিকত্ব আইন পুরোপুরি তাদের 'অভ্যন্তরীণ বিষয়' এবং জাতিসংঘের ওই সংস্থার কোনও এক্তিয়ার নেই ওই আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার।

কিন্তু ভারতেই বহু বিরোধী রাজনীতিবিদ মনে করছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি যে কতটা তলানিতে ঠেকেছে কমিশনের এই পদক্ষেপ তারই প্রমাণ।

ভারতের আইন বিশেষজ্ঞরাও অনেকেই বলছেন জাতিসংঘের ওই সংস্থার চাওয়াতে কোনও আইনগত বাধা নেই।

বিতর্কিত নাগরিকত্ব আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করেছিলেন সাবেক কূটনীতিবিদ ও ঢাকায় ভারতের প্রাক্তন হাই কমিশনার দেব মুখার্জি।

কিন্তু 'দেব মুখার্জি ও অন্যান্যরা বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া'-র সেই মামলায় 'অ্যামিকাস কিউরি' হিসেবে হস্তক্ষেপ করতে চেয়ে পরিস্থিতিতে নাটকীয় মোড় এনে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়।

বর্তমান হাইকমিশনার মিশেল ব্যাচেলে, যিনি আগে চিলির প্রেসিডেন্ট ছিলেন, তার কার্যালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জেনিভায় ভারতীয় দূতাবাসকে ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও বর্তমানে ভারতের কংগ্রেস এমপি শশী থারুর কিন্তু এতে এতটুকুও বিস্মিত নন, কারণ তার মতে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি কখনওই আগে এতটা খারাপ ছিল না।

তাঁর কথায়, "গত ছমাস ধরে দুনিয়ার সর্বত্র ভারতকে নিয়ে নেতিবাচক আলোচনা চলছে, এমন কী যে সব দেশ ভারতের প্রতি চিরকাল বন্ধুত্বপূর্ণ ছিল তারাও বিগড়ে যাচ্ছে।"

"উঁচু সরকারি পদে থাকা আমার বিদেশি বন্ধুরা এমনও বলছেন, আমরা ভারতের সঙ্গে মিত্রতাই চাই - কিন্তু আপনাদের সরকারকে দয়া করে বলুন আমাদের সেই কাজটা এত কঠিন করে তুলবেন না।"

বিবিসি বাংলাসূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

ইসলাম

মালয়েশিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজে প্রথম বাংলাদেশের হিরা

কুয়ালালামপুরে ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর এহতিশামুল হক হিরা।

ইত্তেফাক১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
বিশ্ব

গন্ডারের ‘রক্ষী’ রেড-বিল্ড অক্সপেকার: এক ছবিতে দুই প্রাণীর বন্ধুত্ব

‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’-এর ১০০ বাছাই ছবির একটি, দক্ষিণ আফ্রিকার আর্নেস্ট পোর্টারের ‘মিউচুয়াল ফ্রেন্ডস’; গন্ডার, জিরাফ, জেব্রার শরীরের পরজীবী খেয়ে বাঁচে এই পাখি, বিপদ দেখলে ডেকে সতর্কও করে।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

জলবায়ু সংকট মনেরও সংকট: সন্তানের ভবিষ্যৎ নিয়ে এক অধ্যাপক-অভিভাবকের ভাবনা

ভারতের টেরি স্কুল অব অ্যাডভান্সড স্টাডিজের অধ্যাপক শ্রুতি শর্মা এক কলামে লিখেছেন, জলবায়ু পরিবর্তন মানুষের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা কেড়ে নিচ্ছে, এর মানসিক বোঝা সবচেয়ে বেশি পড়ছে কম সামর্থ্যের মানুষের ওপর, আর জলবায়ু পরিকল্পনায় মনের সহনশীলতাকেও জায়গা দিতে হবে।

ডাউন টু আর্থ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)