সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

‘টার্গেট অনুযায়ী দাম না পেলে গরু বিক্রি করবো না’

কোরবানির ঈদ সামনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী বামন্দী-নিশিপুর পশুর হাট এখন জমজমাট। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের জেলা ও ঢাকা থেকে ব্যাপারীরা আসছেন। কয়েক সপ্তাহ ধরে চলছে বেচাকেনা। তবে দেশি গরুর আধিক্য নজর কাড়ছে সবার। সকাল থেকে রাত পর্যন্ত চলছে পশু বেচাকেনা।

লাইভস্টক

কোরবানির ঈদ সামনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী বামন্দী-নিশিপুর পশুর হাট এখন জমজমাট। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের জেলা ও ঢাকা থেকে ব্যাপারীরা আসছেন। কয়েক সপ্তাহ ধরে চলছে বেচাকেনা। তবে দেশি গরুর আধিক্য নজর কাড়ছে সবার। সকাল থেকে রাত পর্যন্ত চলছে পশু বেচাকেনা।

এবার হাটে পশুর উপস্থিতি গত কয়েক বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা কিছুটা বেশি হওয়ায় দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাজার ভালো, আবার কেউ কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন।

হাট ঘুরে দেখা গেছে, আকারভেদে ৭০ হাজার থেকে ছয় লাখ টাকায় পাওয়া যাচ্ছে গরু। তবে দেশি জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে।

চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ‌'বামন্দী বাজারে গরুর সরবরাহ ভালো। এখানকার গরুর পশম মসৃণ ও স্বাস্থ্যবান হওয়ায় বাইরের বাজারে এর চাহিদা বেশি। তাই প্রতি বছরই এখান থেকে গরু কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করি। তবে এবার গরুর দাম কিছুটা বেশি হওয়ায় টার্গেট পূরণ করা কঠিন হতে পারে।'

হাটে গরু বিক্রি করতে আসা প্রান্তিক খামারি তারিক হোসেন বলেন, 'গো-খাদ্যের দাম বাড়ায় খামার পরিচালনা খরচও বেড়েছে। অথচ সেই অনুযায়ী দাম মিলছে না।'

তিনি বলেন, 'খড়, ভুসি ও খাদ্যের দাম অনেক বেড়েছে। গরু পালনে যে খরচ হয়েছে, ব্যাপারীরা তার অর্ধেক দাম বলছেন। টার্গেট অনুযায়ী দাম না পেলে গরু বিক্রি করবো না। তবে ঢাকার পার্টি এলে ভালো দাম পাওয়া যাবে।'

হাটজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা। জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে বসানো হয়েছে পর্যবেক্ষণ টিম। পাশাপাশি পুলিশের টহলও রয়েছে সার্বক্ষণিক।

হাটের ইজারাদার হারুন অর রশিদ বাচ্চু বলেন, 'সরকারি নিয়ম অনুযায়ী প্রতি হাজার টাকায় খাজনা নেওয়া হলে খরচ আরও বেড়ে যেত। তাই আমরা পশুপ্রতি নির্ধারিত হারে ৬০০-৭০০ টাকা নিচ্ছি। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হচ্ছেন।'

তিনি আরও বলেন, 'শুধু শুক্রবারের হাটেই প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার গরু বিক্রি হবে। ছাগলের সংখ্যাও প্রায় সাড়ে তিন হাজার। পুরো মাসজুড়ে এই হাট থেকে তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকার পশু বেচাকেনা হতে পারে।'

হাটে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, 'জেলা পুলিশের নির্দেশনায় বামন্দী পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক টিম কাজ করছে। হাটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে আমরা সর্বোচ্চ নজর রাখছি।'

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবছর মেহেরপুর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক লাখ ৭২ হাজার ৫৬৯টি পশু। এর মধ্যে রয়েছে ৪০ হাজার ৩৪৯টি ষাঁড়, চার হাজার ৮৪৪টি বলদ, আট হাজার ৫০৯টি গাভি, ৪৮২টি মহিষ, এক লাখ ১৫ হাজার ৬৬৫টি ছাগল এবং দুই হাজার ৭২০টি ভেড়া।

জেলায় কোরবানির সম্ভাব্য চাহিদা রয়েছে ৯০ হাজার ২৩৪টি পশুর। অর্থাৎ স্থানীয় চাহিদা পূরণ করেও বিপুল সংখ্যক পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()