সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করার ঘরোয়া উপায়

কাঁচা মরিচ ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ। ঝাল বাড়ানোর পাশাপাশি এটি খাবারে এনে দেয় তাজা সুগন্ধ আলাদা স্বাদ। কিন্তু সমস্যা হলো, বাজার থেকে কিনে আনার কয়েক দিনের মধ্যেই কাঁচা মরিচ শুকিয়ে যায় বা নরম হয়ে পচতে শুরু করে। অনেকেই মরিচ ভালো রাখতে ফ্রিজের ওপর নির্ভর করেন। তবে সব সময় ফ্রিজ ব্যবহার করা সম্ভ

শাকসবজি

কাঁচা মরিচ ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ। ঝাল বাড়ানোর পাশাপাশি এটি খাবারে এনে দেয় তাজা সুগন্ধ আলাদা স্বাদ। কিন্তু সমস্যা হলো, বাজার থেকে কিনে আনার কয়েক দিনের মধ্যেই কাঁচা মরিচ শুকিয়ে যায় বা নরম হয়ে পচতে শুরু করে। অনেকেই মরিচ ভালো রাখতে ফ্রিজের ওপর নির্ভর করেন। তবে সব সময় ফ্রিজ ব্যবহার করা সম্ভব হয় না। গ্রামাঞ্চলে কিংবা লোডশেডিংয়ের সময় এই সমস্যায় পড়তে হয় অনেককেই।

ভালো খবর হলো, ফ্রিজ ছাড়াও কয়েকটি সহজ ঘরোয়া কৌশল ব্যবহার করে কাঁচা মরিচ অনেকদিন সতেজ, সবুজ ও টাটকা রাখা যায়। রান্নাঘরের কিছু ছোট অভ্যাসই এ ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দিতে পারে।

বাজার থেকে কাঁচা মরিচ আনার পর অনেকেই যেমন আছে তেমনই সংরক্ষণ করেন। কিন্তু এই অভ্যাসই মরিচ দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ। মরিচের বোঁটার অংশ থেকেই সাধারণত পচন শুরু হয়। তাই সংরক্ষণের আগে প্রতিটি মরিচের বোঁটা সাবধানে খুলে ফেলুন। এতে ভেতরে আর্দ্রতা জমে থাকার সুযোগ কমে এবং মরিচ দীর্ঘদিন ভালো থাকে।

কাঁচা মরিচ সংরক্ষণের আগে নিশ্চিত করুন এতে কোনো ভেজাভাব নেই। যদি ধুয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ শুকিয়ে নিন। এমনকি না ধুলেও বাতাসে কিছুক্ষণ রেখে দিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা চলে যায়।

এরপর একটি পরিষ্কার সুতির কাপড় অথবা খবরের কাগজে মরিচ মুড়ে রাখুন। কাগজ বা কাপড় অতিরিক্ত পানি শুষে নেয়, ফলে মরিচে ছত্রাক বা পচন ধরার ঝুঁকি কমে যায়।

সামান্য যত্নেই কাঁচা মরিচ থাকবে সবুজ, টাটকা

প্লাস্টিকের সম্পূর্ণ বন্ধ পাত্রে মরিচ রাখলে ভেতরে জলীয় বাষ্প জমে দ্রুত নষ্ট হতে পারে। তাই জিপলক ব্যাগ বা হালকা ছিদ্রযুক্ত এয়ারটাইট কৌটো ব্যবহার করা ভালো।

কৌটোর নিচে একটি শুকনো টিস্যু পেপার বিছিয়ে তার ওপর মরিচ রাখুন। এরপর ওপরেও আরেকটি টিস্যু দিয়ে ঢেকে দিন। টিস্যু অতিরিক্ত আর্দ্রতা শুষে নেওয়ায় মরিচ অনেকদিন টাটকা থাকে।

আগের দিনের মানুষজন ফ্রিজ ছাড়াই বিভিন্ন সবজি সংরক্ষণ করতেন। কাঁচা মরিচের ক্ষেত্রেও চটের থলে বা জুট ব্যাগ দারুণ কার্যকর। একটি পরিষ্কার চটের থলে হালকা ভিজিয়ে নিন। এরপর তার ভেতরে শুকনো কাঁচা মরিচ রেখে ঘরের ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় ঝুলিয়ে রাখুন। এতে মরিচ সহজে শুকিয়ে যায় না এবং দীর্ঘদিন সবুজ থাকে।

হলুদ শুধু রান্নার মসলা নয়, এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও। বোঁটা ছাড়ানো শুকনো কাঁচা মরিচের সঙ্গে সামান্য শুকনো হলুদের গুঁড়া মিশিয়ে একটি পরিষ্কার কৌটায় সংরক্ষণ করতে পারেন। হলুদের জীবাণুনাশক গুণ মরিচে ছত্রাক ও ফাঙ্গাসের বৃদ্ধি কমাতে সাহায্য করে। ফলে মরিচের সতেজতা দীর্ঘদিন বজায় থাকে।

কাঁচা মরিচ কখনো ভেজা অবস্থায় সংরক্ষণ করবেন না। প্রতিদিন একবার কৌটা বা কাপড় খুলে দেখে নিন কোনো মরিচ নরম হয়েছে কি না। যদি কোনো নষ্ট মরিচ চোখে পড়ে, সঙ্গে সঙ্গে সেটি আলাদা করে ফেলুন। একটি পচা মরিচ থেকে খুব দ্রুত অন্য মরিচেও পচন ছড়িয়ে যেতে পারে। এছাড়া মরিচ সব সময় ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখার চেষ্টা করুন। সরাসরি রোদে রাখবেন না, কারণ এতে মরিচ দ্রুত শুকিয়ে যেতে পারে।

অল্প কিছু যত্ন আর সঠিক সংরক্ষণ পদ্ধতি মেনে চললেই ফ্রিজ ছাড়াও কাঁচা মরিচ সপ্তাহের পর সপ্তাহ সতেজ রাখা সম্ভব। এতে যেমন অপচয় কমবে, তেমনি প্রতিদিনের রান্নাতেও মিলবে টাটকা কাঁচা মরিচের স্বাদ ও সুবাস।

সূত্র: এমএসএন, টাইমস অব ইন্ডিয়া এসএকেওয়াই

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()