সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

যেভাবে শরিফা ফল চাষ করবেন

অনেকে শরিফা ফল নামে চিনলেও পর্তুগিজ ভাষায় একে 'আতা' বলা হয়। পর্তুগিজরাই ফলটিকে আমাদের দেশে নিয়ে আসেন। ফেব্রুয়ারি বা মার্চ মাসে ফল সংগ্রহ করা হয়। বর্ষাকালে এটির বীজ রোপণ করা যায়। ফলটির বীজ কালো, শক্ত এবং প্রায় ৩-৪ বছর পর্যন্ত অংকুরোদগমের ক্ষমতা বজায় থাকে।

ফল

অনেকে শরিফা ফল নামে চিনলেও পর্তুগিজ ভাষায় একে 'আতা' বলা হয়। পর্তুগিজরাই ফলটিকে আমাদের দেশে নিয়ে আসেন। ফেব্রুয়ারি বা মার্চ মাসে ফল সংগ্রহ করা হয়। বর্ষাকালে এটির বীজ রোপণ করা যায়। ফলটির বীজ কালো, শক্ত এবং প্রায় ৩-৪ বছর পর্যন্ত অংকুরোদগমের ক্ষমতা বজায় থাকে।

ফলটির গাছের উচ্চতা প্রায় ১০ মিটার। এলাকাভেদে ফল গোলাকার, ডিম্বাকার ও হৃৎপিণ্ডাকার। ফলের ওজন ১০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম পর্যন্ত হয়। খাবারযোগ্য শাঁস বা পাল্পের পরিমাণ মোট ওজনের প্রায় ৫০-৬০ শতাংশ। শাঁসের রং সাদা ও ক্রিম ধরনের। শাঁস মিষ্টি ও সুস্বাদু। চিনির মতো মিহি দানা থাকে। আকার ও প্রকারভেদে কোষের সংখ্যা ১৯-৫৪টি হয়।

পানি জমে না এমন উঁচু স্থানে, বাড়ির খোলা জায়গায়, বাসার ছাদে এবং অল্প ছায়াযুক্ত স্থানেও শরিফা গাছ লাগানো যায়। তবে বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। অম্ল স্বাদযুক্ত পাহাড়ি মাটিতেও ভালো জন্মায়। শুষ্ক ও গরম পরিবেশে ভালো হয়।

বীজ থেকে সাধারণত শরিফার চারা তৈরি করা হয়। বীজ থেকে তৈরি গাছও ২-৩ বছর পর থেকে ফল দেওয়া শুরু করে। পুষ্ট ও নিরোগ বীজ থেকে চারা উৎপাদন করতে হয়। বীজ থেকে চারা অংকুরিত হতে ২-৩ মাস সময় লাগে। বীজ পানিতে ভিজিয়ে বপন করতে হয়। বীজতলায় বা পলিথিনের ব্যাগে চারা তৈরি করা যায়। ৪-৫ মাস বয়সী সুস্থ চারা বা কলম মূল জমিতে লাগাতে হয়। জুন-জুলাই মাস চারা রোপণের জন্য উত্তম সময়। গ্রাফটিং করেও চারা তৈরি করা হয়। ৬-১২ মাস বয়সী চারার ওপর ভিনিয়ার এবং ক্লেফট গ্রাফটিং করা হয়। ফেব্রুয়ারি মাস থেকে জুন-জুলাই মাস পর্যন্ত গ্রাফটিং করার উপযুক্ত সময়।

জমি পরিষ্কার করে চাষ ও মই দিয়ে সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের দূরত্ব ৪ মিটার রেখে ৬০×৬০×৬০ সেন্টিমিটার গর্ত করে প্রতি গর্তে ২০ কেজি পচা গোবর, ২৫০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমপি সার ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করে ১৫-২০ দিন রাখতে হবে। গর্তের ঠিক মাঝখানে খাড়াভাবে চারা রোপণ করতে হবে। রোপণের পরপরই গর্তে পানি দিতে হবে।

আরও পড়ুন

প্রতি বছর ১-২ বছর বয়সী গাছে ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে দুই কিস্তিতে মোট ১৫-২০ কেজি গোবর, ২০০ গ্রাম ইউরিয়া, ২০০ গ্রাম টিএসপি, ২০০ গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে। সার দেওয়ার পরপর সেচের ব্যবস্থা করতে হবে। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি বছর সারের পরিমাণও বাড়াতে হবে।

ফল ধরার আগপর্যন্ত প্রায় ৩ বছর গাছ দ্রুত বাড়ার জন্য ইউরিয়া এবং এমপি সারের ব্যবহৃত মোট পরিমাণকে ভাগ করে প্রতি ২ মাস পরপর ব্যবহার করা যেতে পারে। ৮-১০ বছরের একটি ফলন্ত গাছে প্রতি বছর ফেব্রুয়ারি, মে এবং অক্টোবর মাসে ১৫০-১৭৫ গ্রাম ইউরিয়া, ১৫০-১৭৫ গ্রাম টিএসপি ও ১২৫-১৫০ গ্রাম করে এমপি সার প্রয়োগ করতে হবে।

পোকামাকড়ের আক্রমণ তেমন দেখা না গেলেও মিলিবাগ ফলের ওপর আক্রমণ করে। গাছ ছোট হওয়ায় সহজেই হাত দিয়ে এ পোকা দমন করা যায়। এক ধরনের পিঁপড়া (গ্রিন টি পিঁপড়া) বাসা তৈরি করে অসুবিধা সৃষ্টি করতে পারে। সেগুলো দমন করতে হবে।

ফুল ফোটার পর থেকে ৩-৪ মাসের মধ্যে ফল পুষ্ট হয়। পুষ্ট ফল হালকা সবুজ থেকে হলুদাভ সবুজ হয়ে থাকে। পরিপক্ব ফল সংগ্রহ করার ২-১ দিনের মধ্যে পাকতে শুরু করে। পাকলে তাড়াতাড়ি নরম হয়। একটি গাছে প্রায় ১০০টি ফল ধরতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()