সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

কচু শাক দিয়ে চিংড়ি রান্না করবেন যেভাবে

কচু শাক আমাদের দেশের অত্যন্ত পরিচিত। কচু গাছের কোমল পাতায় রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সি, যা রক্তশূন্যতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং চোখের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। আর চিংড়ি মাছের স্বাদ তো বাঙালির কাছে বরাবরই বিশেষ প্রিয়।

মৎস্য

কচু শাক আমাদের দেশের অত্যন্ত পরিচিত। কচু গাছের কোমল পাতায় রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সি, যা রক্তশূন্যতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং চোখের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। আর চিংড়ি মাছের স্বাদ তো বাঙালির কাছে বরাবরই বিশেষ প্রিয়।

এই দুই উপাদান একসঙ্গে রান্না করলে তৈরি হয় দারুণ সুস্বাদু ও পুষ্টিকর একটি পদ হলো- কচু শাক দিয়ে চিংড়ি। গরম ভাতের সঙ্গে এই রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব সহজ উপায়ে অল্প সময়েই এই রেসিপি তৈরি করা যায় । এটি বেশ সুস্বাদু বলে পরিবারের ছোট-বড় সবেই খেতে পছন্দ করবে।

প্রথমে কচু শাক ভালোভাবে বেছে একাধিকবার ধুয়ে নিন। এরপর ছোট ছোট করে কেটে সামান্য পানি ও এক চিমটি লবণ দিয়ে সিদ্ধ করুন। শাক নরম হয়ে এলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।

চিংড়ি মাছ ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন।

একই কড়াইতে প্রয়োজন হলে আরও সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে অল্প পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল আলাদা হয়ে এলে সিদ্ধ করা কচু শাক এবং ভেজে রাখা চিংড়ি মাছ কড়াইতে দিন। সঙ্গে কাঁচা মরিচ চিরে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন।

মাঝেমধ্যে নেড়ে দিন, যাতে শাকের অতিরিক্ত পানি শুকিয়ে যায় এবং মসলা ভালোভাবে মিশে যায়। তেল ওপরে ভেসে উঠলে এবং শাক মাখো-মাখো ও শুকনো হয়ে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি দিয়ে কচু শাক।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()