সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৩%বাতাস কিমি/ঘ

করলার ক্ষতিকর পোকা দমন পদ্ধতি জেনে নিন

আমাদের দেশে করলা একটি জনপ্রিয় সবজি। এই সবজি এখন সারা বছরই চাষ করা হয়। করলা চাষ করতে গেলে বেশ কিছু রোগ-বালাইয়ের সমস্যায় পড়তে হয়। যেমন,- মাছি পোকা ও পামকিন বিটল পোকা করলার চাষিদের ক্ষতি করে। এসব পোকা করলা ছিদ্র করে। এতে করলা খাওয়ার অনুপযোগী হয় এবং পচে যায়। ফলে লোকসান গুনতে হয় চাষিদের।

মৎস্য

আমাদের দেশে করলা একটি জনপ্রিয় সবজি। এই সবজি এখন সারা বছরই চাষ করা হয়। করলা চাষ করতে গেলে বেশ কিছু রোগ-বালাইয়ের সমস্যায় পড়তে হয়। যেমন,- মাছি পোকা ও পামকিন বিটল পোকা করলার চাষিদের ক্ষতি করে। এসব পোকা করলা ছিদ্র করে। এতে করলা খাওয়ার অনুপযোগী হয় এবং পচে যায়। ফলে লোকসান গুনতে হয় চাষিদের।

মাছি পোকা করলার অন্যতম শত্রু। এতে আক্রান্ত হওয়া হলে স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ওভিপজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেড়িয়ে আসে যা শুকিয়ে বাদামি রং ধারণ করে। ডিম থেকে কীড়া বের হয়ে ফলের শাস খেতে শুরু করে এবং ফল হলুদ হয়ে পচে ঝরে যায়।

মাছি পোকায় আক্রান্ত হলে করলা বা ফুল সংগ্রহ করে ধ্বংস বা পুড়ে ফেলতে হবে। উত্তমরূপে জমি চাষ দিয়ে পোকার পুত্তলি পাখিদের খাবার সুযোগ করে দিতে হবে। ক্ষেতের মাঝে মাঝে কাঁঠালের (কাঁঠালের মৌসুমে) মোথা দেয়া, এতে করলার পরিবর্তে স্ত্রী মাছি কাঁঠালের মোথায় ডিম পাড়বে এবং ক্ষতির পরিমাণ কমে আসবে। প্রথম ফুল আসা মাত্র ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। প্রতি ১০ শতাংশের জন্য ৩টি করে এই ফাঁদ স্থাপন করতে হবে।

আম বা খেজুরের রসের মৌসুমে এতে সামান্য বিষ মিশিয়ে তা বোতলে রেখে বোতলের গায়ে জানালার মতো কেটে দিয়ে ক্ষেতের মাঝে মাঝে স্থাপন করতে হবে। এতে পোকা ঢুকলে মারা যাবে। এছাড়া পাকা মিষ্টি কুমড়া বা কুমড়া জাতীয় সবজি ১০০ গ্রাম কুচি কুচি করে কেটে তাতে সামান্য বিষ (যেমন,- সপসিন ০.২৫ গ্রাম) মিশিয়ে তা দিয়ে বিষটোপ তৈরি করে মাটির পাত্রে করে ক্ষেতের মাঝে মাঝে স্থাপন করতে হবে। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ১ মি.লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাওয়া বা বিক্রি করা যাবে না।

সাদা মাছি পোকাও করলাকে আক্রণ করে। সাদা স্ত্রী মাছি কচি ফলে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়াগুলো ফলের শাস খায়, ফল পচে যায় এবং অকালে ঝরে পড়ে। সাদা মাছিতে আক্রমণ করলে দ্রুত দমনের ব্যবস্থা নিতে হবে।

পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ, আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করতে হবে। সেক্স ফেরোমন ও বিষটোপ ফাঁদের যৌথ ব্যবহার করতে হবে। বিষটোপের জন্য থেতলানো ১০০ গ্রাম পাকা মিষ্টি কুমড়ার সাথে ০.২৫ গ্রাম সেভিন ৮৫ পাউডার মিশিয়ে ব্যবহার করতে হবে। বিষটোপ ৩-৪ দিন পরপর পরিবর্তন করতে হবে।

পামকিন বিটল পোকাও করলার ভীষণ ক্ষতি করে। এই পোকা চারা গাছের পাতা ফুটো করে খায়। গাছের শিকড়ের ক্ষতি করে এবং বড় গাছ মেরে ফেলতে পারে। এই পোকা দমন করার উপায় জেনে নিন। আক্রান্ত গাছ থেকে পূর্ণাঙ্গ পোকা হাতে ধরে মেরে ফেলতে হবে।

চারা অবস্থায় ২০-২৫ দিন চারা মশারির জাল দিয়ে ঢেকে রাখতে হবে। প্রতি লিটার পানিতে ২ গ্রাম সেভিন বা কার্বারিন-৮৫ মিশিয়ে স্প্রে করতে হবে। কীড়া দমনের জন্য প্রতিটি গাছের গোড়ায় ২-৫ গ্রাম বাসুডিনবা ডায়াজিনন ১০ জি মিশিয়ে সেচ দিতে হবে। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাওয়া বা বিক্রি করা যাবে না।

করলার ভাইরাসজনিত মোজাইক রোগও বেশ ক্ষতিকর। এ রোগে আক্রান্ত হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।

এ ভাইরাসে আক্রান্তের হাত থেকে রক্ষা পেতে হলে রোগমুক্ত বীজ বপন করতে হবে। ক্ষেতে সুষম সার ব্যবহার এবং ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। জাব পোকা ও সাদা মাছি এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক। যেমন,- এডমায়ার ১ মি.লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাওয়া বা বিক্রি করা যাবে না।

তথ্যসূত্র: কৃষি বাতায়ন

এমএমএফ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ডুমুরিয়ায় ২০ প্রজাতির রঙিন মাছের হ্যাচারি, অল-মেল গলদা ও ঘেরের আইলে সবজি—রাহুলের সমন্বিত খামারে বছরে ১৫–২০ লাখ টাকা মুনাফা

খুলনার বান্দা গ্রামে ‘বিশ্বাস এগ্রো প্রজেক্ট ও মৎস্য হ্যাচারি’তে তিন হাউস ও ছয় পুকুরে মলি, গাপ্পি, গোল্ডফিশ, অ্যাঞ্জেল, কৈ-কার্পসহ প্রায় ২০ প্রজাতির পোনা, জোড়া বা পিস ২০–২০০ টাকা, খালিশপুর থেকে কাটাবন পর্যন্ত ক্রেতা; ১৬ বিঘায় ৯ পুকুরের ৮টিতে অল-মেল গলদা, ছয়জনের কর্মসংস্থান।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

ঘাসি নদীর ইজারা নিয়ে মধ্যনগরে মৎস্যজীবী সমিতির অভিযোগ, ক্ষতি পাঁচ লাখ টাকার শঙ্কা

সুনামগঞ্জের মধ্যনগরে তিন বছরের জন্য ইজারা নেওয়া ঘাসি নদীর দ্বিতীয় খণ্ডের একটি অংশ দখলের চেষ্টা ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরে নেওয়ার অভিযোগ এনে ইউএনওর কাছে ই-মেইলে অভিযোগ দিয়েছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

তালায় দুই বিঘার হ্যাচারিতে রেখা রানীর কার্প পোনা, প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী ৫০ খামারি—পোনার জন্য আর যশোর যেতে হয় না

সাতক্ষীরার তালার খলিলনগর ইউনিয়নের বয়ারসিং গ্রামে সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (এসইউএস) প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে সাদা মাছের পোনা উৎপাদন করছেন রেখা রানী মণ্ডল; পিকেএসএফ-সমর্থিত প্রকল্পে উপজেলার অর্ধশতাধিক খামারি স্বনির্ভর, স্থানীয় ব্যবসায়ীদের পোনা আনতে যশোর যাওয়ার খরচ ও ঝুঁকি কমেছে।

বাসস১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()