সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

সঠিক উপায়ে ইনডোর প্লান্টের যত্ন নিন

শহুরে জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে ঘরের কোণে অনেকেই ইনডোর প্লান্ট লাগান। জায়গার স্বল্পতায় শহরের সবুজপ্রেমীরা বাগান করার স্বাদ ইনডোর প্লান্টের মাধ্যমেই মিটিয়ে থাকেন। এতে ঘরের ভেতর বা বেলকনিই একমাত্র জাগয়া হিসেবে ব্যবহার করা হয়।

পরিবেশ

শহুরে জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে ঘরের কোণে অনেকেই ইনডোর প্লান্ট লাগান। জায়গার স্বল্পতায় শহরের সবুজপ্রেমীরা বাগান করার স্বাদ ইনডোর প্লান্টের মাধ্যমেই মিটিয়ে থাকেন। এতে ঘরের ভেতর বা বেলকনিই একমাত্র জাগয়া হিসেবে ব্যবহার করা হয়।

বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট পাওয়া যায়। তাই ঘর সাজাতে ইনডোর প্লান্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সঠিক যত্নের অভাবে সেগুলো বেড়ে উঠতে পারছে না।

ইনডোর প্লান্ট ভালো রাখার জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন। যেহেতু ইনডোর প্লান্ট ঘরের ভেতরে থাকে, তাই বাগানে বেড়ে ওঠা গাছের পরিচর্যার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এসব বিষয় জানা থাকলে আপনার ঘর বা বেলকনিই হয়ে উঠতে পারে এক টুকরো সবুজ বাগান। যা আপনার মনে আনন্দ এনে দেবে।

ইনডোর প্লান্ট ভালো রাখতে প্রথমে পানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিয়ম মেনে গাছে নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে। বেশি পানি গাছের ক্ষতি করে। খেয়াল রাখতে হবে, অনেক সময় ধরে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। এতে গোড়ায় পচন ধরতে পারে। প্রতিদিন পানি না দিলেও চলবে। বিশেষ করে বর্ষাকালে পানি দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে।

প্লান্টের টবের মাটি দেখে বুঝতে হবে গাছে পানির আদৌ প্রয়োজন আছে কিনা। গাছে পানি দেওয়ার আগে হাত দিয়ে মাটি চেপে চেপে দেখুন। ভেজা ভাব থাকলে পানি দেওয়ার দরকার নেই। আরও একটি সহজ উপায় আছে, একটা লম্বা সুচ টবের মাটিতে ঢুকিয়ে তুলে আনুন। যদি সুচের গায়ে ভেজা মাটি লেগে থাকে তাহলে বুঝবেন আর পানি দেওয়ার দরকার নেই।

ইনডোর প্লান্টে পানি দেওয়ার সঠিক সময় সকাল ও বিকেল বেলা। এই সময় রোদের তেজ কম থাকে। গ্রীষ্মকালে গাছে বেশি পানি দিতে হয়। তবে পানি খুবই ধীর গতিতে দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে টবের মাটি যেন কখোনোই শুকিয়ে না যায়।

ঘরের যেখানে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, তেমন জায়গায় গাছ রাখুন। খুব অন্ধকার ঘর কিংবা যেখানে বেশি রোদ আসে, তেমন জায়গায় না রাখাই ভালো। গাছের নতুন চারা অবশ্যই বারান্দায় বা যেখানে আলো-বাতাস আসে, সেখানে রাখুন। এতে চারা ঠিকমতো বাড়বে। গাছে ফাঙ্গাসও হবে না।

যেখানে এসি চলে এমন ঘরে গাছ না রাখাই ভালো। এতে সহজে গাছের পাতা ঝরে পড়ে। গাছ অতিরিক্ত রোদ পেলে অনেক সময় পাতার সামনের অংশ শুকিয়ে কুঁকড়ে যায়।

এছাড়া গাছের ফুল বা পাতার রং হালকা হয়ে যেতে পারে। এ রকম হলে গাছ সরাসরি রোদে না রেখে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় সরিয়ে রাখুন। অনেক সময় বেশি সার দেওয়ার ফলে গাছের চারা খুব তাড়াতাড়ি বাড়লেও কাণ্ড হলুদ হয়ে যায়। হঠাৎ করে গাছ নেতিয়ে পড়ে। এ রকম ক্ষেত্রে দিনে কয়েকবার গাছের গোড়ায় পানি দিন। সার ধুয়ে বেরিয়ে গেলে সমস্যা ঠিক হয়ে যাবে।

ঝরে পড়া ফুল, শুকনো পাতা টবের মধ্যে যেন জমে না থাকে। টব সব সময় পরিষ্কার রাখুন। এতে গাছ ভালো থাকবে। গাছের পাতায় ধুলো বা ঝুল জমলে শুকনো সুতির নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে হালকা হাতে পাতাগুলো মুছে দিন। গাছে ছোটছোট অনেক পাতা থাকলে স্প্রে বোতলে পানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এসব নিয়ম মেনে চললে ইনডোর প্লান্ট অনেক দিন ভালো থাকবে।

এমএমএফ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()