সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

কমলার কেক বানাবেন যেভাবে

বিভিন্ন ফ্লেভারের কেক খেতে কমবেশি সবাই পছন্দ করেন। যদিও চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের কেকের চাহিদা বেশি, তবে বর্তমানে লেমন ও অরেঞ্জ কেকও বেশ জনপ্রিয়। চকলেট ও ভ্যানিলা কেক তো কমবেশি সবাই খেয়েছেন, এবার না হয় স্বাদ বদলাতে তৈরি করুন কমলার কেক। রইলো রেসিপি-

বিভিন্ন ফ্লেভারের কেক খেতে কমবেশি সবাই পছন্দ করেন। যদিও চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের কেকের চাহিদা বেশি, তবে বর্তমানে লেমন ও অরেঞ্জ কেকও বেশ জনপ্রিয়। চকলেট ও ভ্যানিলা কেক তো কমবেশি সবাই খেয়েছেন, এবার না হয় স্বাদ বদলাতে তৈরি করুন কমলার কেক। রইলো রেসিপি-

১. মাখন ১৫০ গ্রাম২. চিনি ১৫০ গ্রাম৩. ডিম ৩টি৪. ময়দা ২০০ গ্রাম৫. লবণ ১ চিমটি৬. বেকিং পাউডার ১ চা চামচ৭. কমলালেবুর রস ১টি ৮. ভ্যানিলা এসেন্স আধা চা চামচ ও৯. কমলালেবুর খোসা কোড়ানো।

কমলার কেক তৈরি করতে প্রথমে মাখন ও চিনি ভালো করে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিতে হবে। তারপর মাখন ও চিনির মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে বিট করুন।

ভালোভাবে বিট হয়ে গেলে ময়দা, লবণ, বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মেশাতে হবে। ময়দাটা মেশানো হয়ে গেলে কমলালেবুর রস এর মধ্যে দিতে হবে। শেষে ডিমের কুসুমগুলো দিয়ে কিছুক্ষণ বিট করতে হবে।

এবার কেক প্যানের চারপাশে তেল লাগিয়ে নিতে হবে। তারপর প্যানে কেক মিশ্রণটি ঢেলে দেন। ওভেন হালকা গরম হলে তারপর ১৮০ ডিগ্রিতে ওভেন ১০-১৫ মিনিটের জন্য প্রথমে বসিয়ে দেবেন।

কিছুক্ষণ পরে ১৬০ ডিগ্রিতে ৩০ -৩৫ মিনিট আবার রাখবেন। এবার কাঠি বা টুথপিক ঢুকিয়ে চেক করে দেখুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করবেন কমলার কেক।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, ১৬ স্টলে ঐতিহ্যবাহী গুড় ও দেশীয় পণ্য

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের আয়োজনে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গুড় উৎসব হয়েছে; গুড় উৎপাদক ও বিক্রেতা উদ্যোক্তারা ক্রেতার সামনে পণ্য তুলে ধরেন।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

দুই স্তরের ভাপা পিঠা: চালের গুঁড়া, নারকেল আর গুড়ে সহজ রেসিপি

সাধারণ ভাপা পিঠার বদলে দুই স্তরে নারকেল ও গুড় দিয়ে ২০ মিনিট ভাপে তৈরি করুন নরম, ঝুরঝুরে দুই স্তরের ভাপা পিঠা।

বাংলা ট্রিবিউন৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)