সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে জোসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিনে জীবননগরে সাইফ (৮) নামের এক শিশু আহত হয়েছে।

পরিবেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে জোসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিনে জীবননগরে সাইফ (৮) নামের এক শিশু আহত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামের বিশ্বাসপাড়ার শাহিন আলীর স্ত্রী জোসনা বেগমের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়ি গোয়াল ঘরে কাজ করার সময় একটি হলুদ রঙের বিষধর সাপ জোসনা বেগমের পায়ে কামড় দেয়। জোছনা বেগম বুঝতে পারে না যে তাকে সাপে কামড়িয়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান (জয়া) তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নিজঘরে সাপে কাটার পর রাতভর ওঝার ঝাড়ফুঁক, অতঃপর কলেজছাত্রের মৃত্যু

অন্যদিকে, একই সময়ে জীবননগর উপজেলার রাজানগরে বাড়ির উঠানে খেলার সময় সাপের কামড়ের শিকার হয় শিশু সাইফ। এসময় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সে পুলিশ সদস্য মাসুদের ছেলে ও জীবননগর পৌর কিন্ডারগার্ডেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

শিশু সাইফের মা শিল্পী খাতুন বলেন, বাড়ির উঠানে খেলার সময় আমার ছেলেকে সাপে কামড়িয়েছে। ছেলে আমাকে জানিয়েছে সাপটি হলুদ ও কালো রঙের। পরে আমি জানতে পেরে তৎক্ষণাৎ সাইফের বাবাকে জানিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছে। শিশুটি শঙ্কামুক্ত কিনা এখনই বলা সম্ভব নয়।

হুসাইন মালিক/জেএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()