সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

বিষধর সাপের ছোবলে প্রাণ গেলো গৃহবধূর

মাদারীপুরে বিষধর সাপের ছোবলে প্রাণ গেলো খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর। রান্নার জন্য লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে ছোবল দেয়।

মাদারীপুরে বিষধর সাপের ছোবলে প্রাণ গেলো খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর। রান্নার জন্য লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে ছোবল দেয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম একই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে গেলে লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন বলেন, 'হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।'

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/কেজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, ১৬ স্টলে ঐতিহ্যবাহী গুড় ও দেশীয় পণ্য

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের আয়োজনে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গুড় উৎসব হয়েছে; গুড় উৎপাদক ও বিক্রেতা উদ্যোক্তারা ক্রেতার সামনে পণ্য তুলে ধরেন।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

দুই স্তরের ভাপা পিঠা: চালের গুঁড়া, নারকেল আর গুড়ে সহজ রেসিপি

সাধারণ ভাপা পিঠার বদলে দুই স্তরে নারকেল ও গুড় দিয়ে ২০ মিনিট ভাপে তৈরি করুন নরম, ঝুরঝুরে দুই স্তরের ভাপা পিঠা।

বাংলা ট্রিবিউন৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)