সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

মঙ্গলবার থেকে পাতে মিলবে ইলিশ

শেষ হচ্ছে ইলিশ খাওয়ার অপেক্ষা। মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে বাজারে দেখা মিলবে মাছের রাজা ইলিশ, এমনটিই আশা করছেন ক্রেতারা।আর কাঙ্খিত ইলিশ আহরণ হবে বলে আশায় বুক বেঁধে আছেন জেলেরাও।

শেষ হচ্ছে ইলিশ খাওয়ার অপেক্ষা। মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে বাজারে দেখা মিলবে মাছের রাজা ইলিশ, এমনটিই আশা করছেন ক্রেতারা।আর কাঙ্খিত ইলিশ আহরণ হবে বলে আশায় বুক বেঁধে আছেন জেলেরাও।

ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুমে বা ডিম ছাড়ার সুযোগ দিতে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ রাখা হয়। ইলিশ শিকারে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে।

রাত ১২টার পর ট্রলার নিয়ে যাত্রা করবেন সাগর ও স্থানীয় নদ-নদীতে ইলিশ আহরণকারী জেলেরা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন তারা।

২২ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে।

এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

জেলেরা জানান, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সাগর ও নদ-নদীতে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা প্রতি সম্মান জানিয়ে তারা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার করেননি। এবার প্রচুর বড় ইলিশ পাওয়া যাবে বলেও আশা করেন তারা।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)