সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯১%বাতাস ৫ কিমি/ঘ

ইলিশ: কোনটি পদ্মার, কোনটির পেটে ডিম আছে, কোনটিতে স্বাদ বেশী জেনে নিন

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই প্রাতিষ্ঠানিকতার বাইরে বহুকাল থেকে বাঙ্গালীর ইলিশ প্রীতির কথা সুবিদিত।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই প্রাতিষ্ঠানিকতার বাইরে বহুকাল থেকে বাঙ্গালীর ইলিশ প্রীতির কথা সুবিদিত।

সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ দোপেয়াজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারী - এমন নানা পদের খাবার বাংলাদেশে জনপ্রিয়।

কিন্তু এত ভালোবাসার পরেও ইলিশের ভালো-মন্দ নিয়ে ধন্দে থাকেন কম বেশি সবাই। মানে কোন ইলিশ ভালো, কোন ইলিশের স্বাদ বেশী, কোন ইলিশ নদীর আর কোনটাই বা সমুদ্রের ইলিশ।

সরকারের মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ইলিশ বিষয়ক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান বলছেন, ইলিশ সারা বছর সাগরে থাকে। শুধু ডিম ছাড়ার জন্য নদীতে আসে।

"দুইটি ইলিশই টর্পেডো আকারের। কিন্তু নদীর ইলিশ একটু বেঁটেখাটো হবে, আর সাগরের ইলিশ হবে সরু ও লম্বা।

সেই সঙ্গে নদীর ইলিশ বিশেষ করে পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল। নদীর ইলিশ চকচকে বেশি হবে, বেশি রুপালী হবে রং। সাগরের ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল।"

এছাড়া নদীর ইলিশ বিশেষ করে পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশ মাছের আকার হবে পটলের মতো অর্থাৎ মাথা আর লেজ সরু আর পেটটা মোটা হতে হবে।

এক্ষেত্রে লেজের একটু উপর থেকেই মাছটা গোল হতে শুরু করবে।

তবে, মিঃ রহমান বলছেন, নদী আর সাগরের ইলিশ মাছের আসল পার্থক্য বোঝা যাবে খাওয়ার সময়।

মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ইলিশ বিষয়ক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রহমান বলছেন, সাগর থেকে ইলিশ যখন ডিম ছাড়ার জন্য নদীতে আসে, মানে উজানে আসে তখন নদীর যে প্ল্যাংটন বা ক্ষুদ্রাতিক্ষুদ্র জলজ উদ্ভিদ ও প্রাণী খায় ইলিশ মাছ তার কারণে তার শরীর বেটে ও মোটা হয়।

বিবিসি বাংলাসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

আইন অমান্য করে যমুনায় ধরা হচ্ছে মহাবিপন্ন বাঘাআইড়, বাজারে কেজি দেড় হাজার টাকা

জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি সীমানার যমুনা থেকে ৩০ থেকে ১০০ কেজির বাঘাআইড় ধরে বালিজুড়ি বাজারে প্রায় প্রতিদিন বিক্রি হচ্ছে, অথচ বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত মহাবিপন্ন প্রজাতি।

ইত্তেফাক১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

চিংড়িঘেরে হারানো চকরিয়া সুন্দরবন ফেরানো কেন জরুরি: খলিলউল্লাহ্‌র কলাম

একসময় ২১ হাজার একরের বেশি জুড়ে থাকা চকরিয়া সুন্দরবনে এখন একটিমাত্র সুন্দরীগাছ; লেখক ও সাংবাদিক খলিলউল্লাহ্‌ লিখেছেন, ম্যানগ্রোভ রেখে চিংড়ি চাষ (সিলভোফিশারি) সম্ভব, বন ফেরাতে দরকার রাজনৈতিক সদিচ্ছা।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক: টমেটোখেতের পরিচর্যা, পানের বরজ, পাহাড়ের পেঁপে আর পদ্মার ভাঙন

১০ অক্টোবর দেশের নানা প্রান্ত থেকে প্রথম আলোর আলোকচিত্রীদের তোলা ছবির মধ্য থেকে মাঠ, নদী আর গ্রামের জীবনের কয়েকটি মুহূর্ত।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)