সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

ইলিশ: বাংলাদেশে কতদিন কম দামে ইলিশ পাওয়া যাবে?

বাংলাদেশে এবছরে বর্ষা মৌসুমে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে বাজারে ইলিশের দাম তুলনামূলকভাবে বেশ কমে গেছে। ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং ইলিশ যেন তার জীবনচক্র সম্পন্ন কর

বাংলাদেশে এবছরে বর্ষা মৌসুমে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে বাজারে ইলিশের দাম তুলনামূলকভাবে বেশ কমে গেছে। ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং ইলিশ যেন তার জীবনচক্র সম্পন্ন করতে পারে, তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণেই গত কয়েকবছরে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এবছরের ২০শে মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল জেলেদের ওপর। দীর্ঘ বিরতির পর মাছ ধরা শুরু হলে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়তে থাকে জেলেদের জালে।

সেই ধারাবাহিকতায় বাজারে ইলিশের যোগান বাড়ার সাথে সাথে দামও তুলনামূলকভাবে কমতে থাকে। গত কয়েকমাস ধরে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই গত কয়েক বছরের তুলনায় কম দামে ইলিশ পাওয়া গেছে।

মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে ইলিশের উৎপাদন প্রায় তিন গুণ হয়েছে।

বাংলাদেশ সরকারের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান ধারণা করছেন যে, ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গত কয়েকবছর নেয়া পদক্ষেপগুলো আগামীতেও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকবে এবং দামও কম থাকবে।

বাংলাদেশে সাধারণত বর্ষাকালকে ইলিশের মৌসুম হিসেবে মনে করা হয়। অন্যান্য বছরের বর্ষাকালের তুলনায় এবছর ইলিশের উৎপাদন ও আহরণ বেশি হওয়ায় মাছের দামও অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে কম ছিল।

ইলিশ গবেষক আনিসুর রহমান মনে করছেন ইলিশের এই কম দাম পুরো অক্টোবর মাস পর্যন্ত উপভোগ করতে পারবে মানুষ।

"সেপ্টেম্বর-অক্টোবর ইলিশের জন্য ''হাই টাইম'' হিসেবে বিবেচনা করা হয়। এই সময় সাগর থেকে মোহনা বেয়ে ডিম পাড়া ও খাদ্য গ্রহণের উদ্দেশ্যে বড় নদীর দিকে যাওয়া আসা করে ইলিশ। কাজেই এই সময়ে ইলিশ ধরাও পড়ে অনেক।"

তবে অক্টোবর পর্যন্ত ইলিশের দাম কমের দিকে থাকলেও নভেম্বরের মাঝামাঝি সময়ে ইলিশের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মি. রহমান।

"নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে ইলিশ কমে যায়। সে সময় ইলিশ কম ধরা পরে, তাই স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়।"

বিবিসি বাংলাসূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

জবির ৬০০ শিক্ষার্থীর জরিপ: ৮৪.৬% সময়মতো ঘুমান না, ৭৬% পর্যাপ্ত খান না

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের জরিপে ৬০০ শিক্ষার্থীর মাত্র ৭ জন রাত ১২টার আগে ঘুমাতে যান, তিন বেলা নিয়মিত খান মাত্র ১৬ শতাংশ; বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বলছেন, এতে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

ডেইলি বাংলাদেশ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

মধুপুরের ঝড়ে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা, ৬০ গ্রামের ৭০০ কৃষকের কলা-পেঁপে মাটিতে

এ সপ্তাহের মাত্র ১০ মিনিটের আকস্মিক ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের চার ইউনিয়নে প্রায় ৭০০ কৃষকের কলা, পেঁপেসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা।

দৈনিক বাংলা৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)