সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

সারাদেশে কদর বাড়ছে পাহাড়ি মুখী কচুর

দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি মুখী কচুর চাষ হয়। সবজির চাহিদা মেটাতে সারাদেশের সাথে পাল্লা দিয়ে গত কয়েক বছরে খাগড়াছড়িতেও বেড়েছে মুখী কচুর চাষ। এটি গুড়াকচু, কচু, ছড়া কচু, দুল

দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি মুখী কচুর চাষ হয়। সবজির চাহিদা মেটাতে সারাদেশের সাথে পাল্লা দিয়ে গত কয়েক বছরে খাগড়াছড়িতেও বেড়েছে মুখী কচুর চাষ। এটি গুড়াকচু, কচু, ছড়া কচু, দুলি কচু, বিন্নি কচু প্রভৃতি নামেও পরিচিত। মুখীর ছড়া বীজ হিসেবে ব্যবহার করা হয়। মুখী কচুর গাছ হলদে হয়ে শুকিয়ে গেলে এ কচু তুলতে হয়।

পাহাড়ি জেলা খাগড়াছড়ির সব উপজেলায় মুখী কচুর চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয় মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি ও রামগড়ে। সরেজমিনে জানা যায়, ছোট-বড় পাহাড়ের ঢালে এ কচুর চাষ করা হয়। যতদূর চোখ যায় দেখা মেলে, সবুজ কচু গাছে বিস্তীর্ণ উঁচু-নিচু পাহাড়।

স্থানীয়রা জানান, ধান ও অন্যান্য সবজির পাশাপাশি খাগড়াছড়ির কৃষকরা পাহাড়ের ঢালে মুখী কচু চাষ করছেন। মুখী কচু চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরেছে কৃষক পরিবারে। মাটিরাঙ্গার দুর্গম তবলছড়ির কৃষক মো. শিশু মিয়া ও মো. শফিকুল ইসলাম জানান, গত কয়েক বছরে মুখী কচু চাষে বদলে গেছে এলাকার অর্থনীতি। এ সবজি লাভজনক হওয়ায় চাষের পরিধি বাড়ছে।

রামগড়ের নাকাপা এলাকার কচু চাষি মো. আব্দুল কুদ্দুছ জানান, উৎপাদন খরচ কম হওয়ায় কচু চাষে লাভের মুখ দেখছেন স্থানীয় চাষিরা। চৈত্র মাসের শুরুতে আগাছা পরিষ্কার করে মাটি কুপিয়ে চাষযোগ্য করা হয়। এপ্রিলের মাঝামাঝি বৃষ্টি হলে মুখী কচুর বীজ বপন করা হয়। চারা গজানোর পর আগাছা পরিষ্কার, কেল বা লাইন করা ও প্রয়োজনমতো কয়েকবার সার দিতে হয়। সেপ্টেম্বরের শুরু থেকে উত্তোলন ও বিক্রি শুরু হয়।

পাইকারি ব্যবসায়ী মো. শাহজাহান ও মো. নুরুল আলম জানান, মুখী কচু পাহাড়ের চাহিদা মিটিয়ে জায়গা করে নিয়েছে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকাসহ বড় বড় পাইকারি বাজারে। মানিকছড়ির হাতিমুরা, গচ্ছাবিল, রামগড়ের নাকাপা, মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দংয়ে এর আড়ৎ রয়েছে। এখানে দাম তুলনামূলক কম হওয়ায় তারা লাভের মুখ দেখছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘প্রতি হেক্টর জমিতে উৎপাদনের খরচের দ্বিগুণ লাভ হয় বলে কৃষক কচু চাষের দিকে ঝুঁকছে।’

মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুম ভুইয়া বলেন, ‘মুখী কচু চাষে আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

মিয়ানমারে সার পাচার ঠেকাতে উপকূলে কোস্ট গার্ডের ‘অপারেশন সার সুরক্ষা’

দেশে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া কৃষক পর্যায়ে ১,৩৫০ টাকা, মিয়ানমারে বিক্রি হচ্ছে প্রায় ৯ হাজার টাকায়; জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৫৫ টন সার জব্দ করেছে কোস্ট গার্ড।

আমার দেশ২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

শার্শার পুটখালীতে বাড়ছে মিষ্টি আখের আবাদ, বিঘায় আয় দুই লাখ টাকা পর্যন্ত

যশোরের শার্শা উপজেলায় এবার প্রায় ৪৭ হেক্টরে আখ হয়েছে, বেশির ভাগ বেনাপোলের পুটখালীতে; বিঘায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা কৃষকদের।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

নওগাঁয় পাটের ফলন ও আঁশের মান দুটোই ভালো, মণে দাম ৪,৫০০ টাকা পর্যন্ত

নওগাঁয় এবার পাটের ফলন ও আঁশের মান ভালো হয়েছে; মান্দার সতীহাটে মান ও জাতভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)