সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

কোরবানির পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা বেশি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। হাটে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি গরু। পাহাড়ি গরু প্রাকৃতিক সব ধরনের লতা-পাতা খেয়ে বড় হয়। ফলে এ গরুর মাংস স্বাদে সেরা বলে জানান ক্রেতারা।

লাইভস্টক

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। হাটে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি গরু। পাহাড়ি গরু প্রাকৃতিক সব ধরনের লতা-পাতা খেয়ে বড় হয়। ফলে এ গরুর মাংস স্বাদে সেরা বলে জানান ক্রেতারা।

শহরের ট্রাক টার্মিনালে বসেছে কোরবানি পশুর হাট। শুক্রবার (১৪ জুন) সকালে হাট ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে বোটে করে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ঘাটে সারি সারি দাঁড়িয়ে থাকা বোটেই অনেকে সেরে নিচ্ছেন বেচাকেনার কাজ। ট্রাক টার্মিনাল প্রাঙ্গণেও রয়েছে প্রচুর পরিমাণে গরু। জেলা শহরের বাইরে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও চট্টগ্রাম থেকেও এই পশুর হাটে আসছেন ক্রেতারা।

চট্টগ্রাম থেকে আসা ডা. আব্দুর রহমান বলেন, 'পার্বত্য জেলা রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে পালন করা হয় গরু। এ গরুগুলো পাহাড়ের বিভিন্ন লতা-পাতা খেয়ে বড় হয়। ফলে এসব গরুর রোগবালাই থাকে না। এসব গরুর মাংস স্বাদেও সেরা হয়।'

আরেক ক্রেতা ইমরান হোসেন বলেন, 'পাহাড়ি গরু হৃষ্টপুষ্ট ও স্বাদে সেরা হওয়ায় চাহিদা বেশি। হাটে প্রচুর পরিমাণে পাহাড়ি গরু রয়েছে। এখনো হাট ঘুরে দেখছি। যদি পছন্দমতো পেয়ে যায় তাহলে নিয়ে নেবো।'

হাটে ২২টি গরু নিয়ে এসেছিলেন সুশীল চাকমা। এরমধ্যে ২১টিই বিক্রি হয়ে গেছে। তিনি জাগো নিউজকে বলেন, 'বাজারে গরুর চাহিদা অনেক। ক্রেতারা পাহাড়ি গরু বেশি চান।'

আরেক বিক্রেতা আনোয়ার আলী বলেন, 'লংগদু মাইনি থেকে সাতটি গরু নিয়ে এসেছিলাম। দুটি বিক্রি হয়েছে। ক্রেতারা দেখছেন। আশা করি বাকি পাঁচটিও বিক্রি হয়ে যাবে।'

রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনাল কোরবানি পশুর হাট ইজারাদার রুহুল আমিন বলেন, হাটে প্রচুর পরিমাণে পাহাড়ি গরু উঠেছে। হাটে জায়গা করে দিতে না পারায় বোট ও হ্রদের তীরে বেঁধে রাখা হয়েছে গরু। আশা করছি এবছর বেচাকেনা ভালো হবে।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()