সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

‘হেডম্যান-কারবারিদের বন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, উজাড়ের নয়’

হেডম্যান-কারবারিদের বন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, বন উজাড়ের দায়িত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লা থোয়াই হ্রী। তিনি বলেছেন, গাছপালা কমে যাওয়ার ফলে পাহাড়ের ঝিরি-ঝর্ণা শুকিয়ে গেছে।

পরিবেশ

হেডম্যান-কারবারিদের বন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, বন উজাড়ের দায়িত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লা থোয়াই হ্রী। তিনি বলেছেন, গাছপালা কমে যাওয়ার ফলে পাহাড়ের ঝিরি-ঝর্ণা শুকিয়ে গেছে।

শনিবার (১৭ জুন) সকালে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে মারমাদের বিবাহ রেজিস্ট্রেশন ও সনদ বিতরণ এবং বন ও ভূমি ব্যবস্থাপনায় হেডম্যানদের ভূমিকা শীর্ষক অবহিতকরণ সভায় এ মন্তব্যে করেন তিনি।

তিনি বলেন, ২৫৮ বর্গমাইল জুড়ে সাঙ্গু রিজার্ভ ঘোষণা হয়েছে ১৯৮১ সালে ২৫ আগস্ট। মাতামুহুরি রিজার্ভ ঘোষণা হয়েছে ১৮৮০ সালের নভেম্বর মাসে। আজকে সেই রিজার্ভ বন নেই। বৃক্ষশূন্য হওয়ার ফলে ঝিরি-ঝর্ণা শুকিয়ে গেছে। এই রিজার্ভ বন রক্ষার দায়িত্ব বন বিভাগ ও প্রশাসনের ছিল।

পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার আন্দোলন বান্দরবান চ্যাপ্টারের সভাপতি জোয়াম লিয়ান আমলাই বলেন, বর্তমানে যে যার মৌজায় রিজার্ভ বন রয়েছে সেগুলোকে কীভাবে সুরক্ষা করা যায় সেদিকে নজর দিতে হবে। যেটা হয়ে গেছে সেটি আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু সবাই যদি আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করি তাহলে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। তাই বন যাতে আর উজাড় না হয়, ভূমি যাতে বেদখল না হয় সেভাবে হেডম্যান-কারবারিদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উ নি হ্লা হেডম্যান বলেন, বর্তমানে পাহাড়িদের মধ্যেও বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তার প্রভাব পড়ছে সন্তানদের ওপর। বিবাহ রেজিস্ট্রেশন সনদ প্রচলনের পর বিবাহ বিচ্ছেদ কমবে বলে আশা করা যাচ্ছে।

নয়ন চক্রবর্তী/এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()