সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম-ধানের ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টিতে আম এবং ধানের ক্ষতি হয়েছে।

ফল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টিতে আম এবং ধানের ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিট ধরে শিলাবৃষ্টি হয়।

চাষিরা জানান, জেলার বিভিন্ন উপজেলায় আধা ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়। একই সঙ্গে শিলা পড়েছে। এতে আম, ধানের ক্ষতি হবে। বিশেষ করে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়। তবে সদর ও শিবগঞ্জ উপজেলায় শুধুমাত্র বৃষ্টি হয়েছে। এতে আমের দ্রুত বর্ধন ও ঝরে পড়া রোধে উপকার হবে।

নাচোল উপজেলার বাসিন্দা আতিকুর রহমান বলেন, আমের আকার এখন বড় হয়েছে। এসময় শিলাবৃষ্টি হলে এতে আমের ক্ষতি হবে, সবগুলো আম ঝড়ে পড়বে।

গোমস্তাপুর উপজেলার ধান চাষি শফিকুল আলম বলেন, কয়েকদিন পরেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছি। এসময় শিলাবৃষ্টিতে ধানের চারা নুইয়ে পড়েছে। এতে কমে যাবে ফলন। তাই দুশ্চিন্তায় আছি।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন,শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি হবে। পাশাপাশি সামান্য ঝড়ের কারণে ধানের চারা নুইয়ে পড়ায় ফলন কমে যাবে।

তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()