সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান-আমের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান ও আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৭৫ হেক্টর জমির ধান ৭৩ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে।

ফল

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান ও আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৭৫ হেক্টর জমির ধান ৭৩ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জাগো নিউজকে এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে এসব ক্ষয়ক্ষতি হয়।

ড. মো. ইয়াছিন আলী বলেন, সদরে ৪৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার ও গোমস্তাপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে জেলার ১৭৫ হেক্টর ধানের, ৭৩ হেক্টর আমের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কিছু সবজির আবাদের জমি নষ্ট হয়েছে। প্রাথমিক একটি রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

শিলাবৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ শতকরা ১০ শতাংশ বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

ধান ও আম নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গোমস্তাপুর উপজেলার ধান চাষি রফিকুল ইসলাম বলেন, চলতি বছরে ৫ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। কিন্তু ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে অর্ধেক ধান মাটিতে ঝড়ে পড়েছে। এমনকি ধানের সবগুলো গাছ মাটিতে নুয়ে পড়েছে।

নাচোল উপজেলার আম চাষি বাতেন আলি বলেন, আমার বাগানে ৩০ শতাংশ আম নষ্ট হবে এমন আশঙ্কা করছি। আর কালকে শত শত মণ আম পড়ে গেছে। তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

সোহান মাহমুদ/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()