সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে আউশ ধানের ব্যাপক ক্ষতি

লালমনিরহাটে ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টিতে টিনের ঘর ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় হালকা বাতাসসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

ফসল

লালমনিরহাটে ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টিতে টিনের ঘর ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় হালকা বাতাসসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় প্রায় ১৫ মিনিট ধরে বড় বড় শিলাবৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি এলাকায় শিলাবৃষ্টির কারণে বেশকিছু পুরাতন তৈরি টিন ঘর ছিদ্র হয়েছে। আধাপাকা আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের এমন ক্ষতিতে হতাশ হয়ে পড়ছেন কৃষকরা।

শিবেরকুটি এলাকার রিজু মিয়া জাগো নিউজকে বলেন, বড় বড় শিলাবৃষ্টির কারণে আমার টিনের ঘর ছিদ্র হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে ঘরে থাকবো? একই এলাকার আরপান আলী বলেন, বৃদ্ধা মাকে নিয়ে যেই ঘরে থাকি সেই ঘর টিন ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির পানিতে বিছানা ভিজে গেছে। শনিবার ঈদ। ঈদের দিন বৃষ্টি হলে কেমন অবস্থা হবে বুঝতে পারছি না।

ঘুঘুটারী এলাকার কৃষক শরিফুল ইসলাম বলেন, ১৫ বিঘা জমি বর্গা নিয়ে আউশ ধানের আবাদ করেছি। ধান ঘরে তোলার সময় হয়েছে। এমন সময় শিলাবৃষ্টিতে সব ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো বুঝতে পারছি না।

শিবেরকুটি এলাকার ইউপি সদস্য লোকমান হাকিম বলেন, রাতে শিলাবৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। অনেক ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে।

এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমানকে কয়েকবার ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

রবিউল হাসান/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
এগ্রোবিজ

ছয় মাস পর চালু হয়ে দুই দিনেই আবার বন্ধ সিইউএফএলের ইউরিয়া উৎপাদন

আরসি পাম্পের সিল লিকেজ ও গ্যাসের চাপ কম থাকায় শনিবারের আগে উৎপাদন সম্ভব নয়; দিনে ১ হাজার ১০০ টন সক্ষমতার কারখানাটি ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন করেছে মাত্র ৬৫ হাজার টন।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তরুণ প্রজন্মকে কৃষিতে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। কিন্তু জলবায়ু পরিবর্তন, কৃষিজমি কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট, পানির সংকট, মাটির অবক্ষয়, রোগবালাই, বাজারের অনিশ্চয়তা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ, সব মিলিয়ে প্রচলিত কৃষি ব্যবস্থার সামনে এখন বড় ধরনের পর

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()