সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ভুট্টার বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা

চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী মানিকগঞ্জের কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন।

এগ্রোটেক

চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী মানিকগঞ্জের কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন।

গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষে কৃষকরা বেশি ঝুঁকে পড়ছেন। ভুট্টা চাষে খরচ কম, অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হয়েছে। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের চাইতে এবার ৪ হাজার ৩৩৩ হেক্টর জমিতে বেশি ভুট্টা আবাদ করেছেন কৃষকরা। গত বছর ১৭ হাজার ৩২ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। এবার জেলায় ভুট্টার আবাদ হয়েছে ২১ হাজার ৩৬৫ হেক্টর জমিতে। মানিকগঞ্জের সাত উপজেলাতেই ভুট্টা আবাদ হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সিংগাইর, সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর ও হরিরামপুরের চরাঞ্চলে প্রচুর ভুট্টার আবাদ হয়েছে।

হরিরামপুর আজিমনগর ইউনিয়নের নাসির হোসেন জাগো নিউজকে বলেন, আমরা আশা করছি গত বছরের চাইতে এবছর ফলন ভালো হবে। দামটাও ভালো পাবো।

একই এলাকার কৃষক শাহিন বেপারী জাগো নিউজকে বলেন, গত দশ বছর ধরে ভুট্টা চাষ করি। আমার কোনো দিন লস হয়নি। ভুট্টায় খরচ কম অল্প সময়ের মধ্যে লাভজনক ফসল। গত চার বছর ধরে আমি ৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করি। এ বছর ফলনও ভালো হবে আশা করছি।

সদর উপজেলার আটিগ্রাম এলাকার কৃষক মজিদ জাগো নিউজকে জানান, এ বছর তিনি প্রায় ৮ বিঘা জামতে ভুট্টা আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে কৃষকরা যখন যে পরামর্শ চেয়েছে সেটি তারা পেয়েছে। ফসলের রোগ, পোকামাকড়, দমনে চাষিদের গ্রুপভিত্তিক সচেতন সভাসহ প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। ভুট্টার বীজ, কীটনাশক, আগাছা দমন, নিবিড় পরিচর্যার সঠিকভাবে করার পরামর্শ দেয়ার কারণে এবার ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তারা।

মো. সজল আলী/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

কৃষি পরিসংখ্যানে ঢোকার নতুন দরজা 'অ্যাগইনসাইটস' চালু করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস সার্ভিস 'অ্যাগইনসাইটস' নামে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন চালু করেছে, যাতে কৃষকরা জরিপ ও পণ্যের তথ্য সহজে খুঁজে পান।

usda১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

ব্রাজিলের Sibium Analytics কিনে আখ ও জৈব জ্বালানিতে পা রাখল xFarm

সুইজারল্যান্ডের খামার ব্যবস্থাপনা প্রযুক্তি কোম্পানি xFarm Technologies ব্রাজিলের Sibium Analytics অধিগ্রহণ করেছে; এর মাধ্যমে আখ ও জৈব জ্বালানি খাতে ঢুকল কোম্পানিটি, আর তার আওতা বাড়ল বিশ্বের ছয় লাখের বেশি খামারের ২ কোটি ৪০ লাখ হেক্টর জমিতে।

এজিফান্ডনিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

যন্ত্রে সরাসরি বীজ বপনে কম্বোডিয়ায় হেক্টরে ০.৯ টন বেশি ধান

হাতে ছিটিয়ে বীজ বোনার বদলে যন্ত্রে সরাসরি বপনে যাওয়া ২০০ কম্বোডীয় কৃষক হেক্টরপ্রতি ০.৯ টন বেশি ধান এবং ২০০ ডলারের বেশি বাড়তি মুনাফা পেয়েছেন, বীজের পরিমাণ অর্ধেকে নামিয়ে।

CGIAR১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()