সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

রাঙ্গামাটির বাজারে কাঁচা আমের কেজি ৪০০

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাজারে দেখা মিলেছে কাঁচা আম। দাম হাকা হচ্ছে ৪০০ টাকা কেজি। তবে আকার ভেদে কিছু আমের দাম খানিকটা কমেও বিক্রি হচ্ছে। বুধবার (১১ মার্চ) সকালে জেলা শহরের বনরুপা বাজারে গিয়ে দেখা মেলে কাঁচা আম বিক্রির দৃশ্য।

ফল

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাজারে দেখা মিলেছে কাঁচা আম। দাম হাকা হচ্ছে ৪০০ টাকা কেজি। তবে আকার ভেদে কিছু আমের দাম খানিকটা কমেও বিক্রি হচ্ছে। বুধবার (১১ মার্চ) সকালে জেলা শহরের বনরুপা বাজারে গিয়ে দেখা মেলে কাঁচা আম বিক্রির দৃশ্য।

পাহাড়ি গ্রাম থেকে দেশি জাতের এসব কাঁচা আম সংগ্রহ করে শহরের বাজারে বিক্রি করেন গৃহস্থরা। মৌসুমের আগেই বাড়তি দামের আশায় এসব অপরিপক্ব আম বাজারে তুলেছেন বলে জানান বিক্রেতা মিন্টু চাকমা।সকাল ৭টার দিকে শহরের বনরূপা বাজারে গিয়ে দেখা যায়, পাঁচজন বিক্রেতা ঝুড়িতে করে কাঁচা আম নিয়ে বসে আছেন। সকালবেলায় ক্রেতা তুলনামূলক কম থাকলেও তারা প্রতি কেজি কাঁচা আমের দাম ৪০০ টাকা করে চাইছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে আরও কয়েকজন আম বিক্রেতা আসতে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ আবার প্রতি কেজি আমের দাম ২০০ টাকা করে চাইছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কাঁচা আমের ক্রেতা একজন সরকারি কর্মকর্তা বলেন, সিজনের আগেই কাঁচা আম খুব একটা পাওয়া যায় না। আজকের বাজারে পেয়ে গেলাম তাই দুই কেজি নিলাম ৪০০ টাকা দিয়ে। আসলে এতো দাম দিয়ে কেনা তো খুব জরুরি না তবে শখের কারণে কিনতে হলো।

বিক্রেতা সবুজ চাকমা বলেন, আম তো এখনো পরিপক্ব হয়নি। বেশিরভাগ গাছে মাত্র আমের গুটি আসতে শুরু করেছে। তবে দেশি জাতের কিছু গাছে কিছুটা আগাম আম আসতে শুরু করায় গৃহস্তরা কিছু লাভের আশায় বাজারে তুলেছেন। আমি তাদের থেকে কিনে এখানে বিক্রি করছি। সকালে ৪শ' টাকা কেজি দাম চাইলেও ক্রেতা পাওয়া যায়নি। তবে সকাল ১০টা ২শ' টাকা কেজি দামে বিক্রি করেছি।

রাঙ্গামাটি সদর উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, দেশি জাতের বড় আম গাছে বালাইনাশক ঠিকমতো দেওয়া যায় না। ফলে দেশি আম পরিপক্ব হলে তাতে পোকা ধরতে শুরু করে। তখন এসব আমের আর বাজার মূল্য থাকে না। তাই কৃষক চেষ্টা করেন কাঁচা অবস্থায় বিক্রি করে কিছুটা লাভবান হতে। যদিও এখনো আম মাত্র গুটি হতে শুরু করেছে। কিছু দেশি জাতে হয়তো আগাম ফলন আসতে শুরু করেছে। কাঁচা আম চৈত্র মাসের মাঝামাঝি সময়ে বাজারে সরবরাহ আরও বাড়বে।

আরমান খান/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()