সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

গরমে চাহিদা বেড়েছে ডাবের, বাজার সয়লাব আম-লিচুতে

চলমান তাপপ্রবাহে তৃষ্ণা নিবারণের জন্য চাহিদা বেড়েছে ডাবের। কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাজারে ক্রেতা কমে যাওয়ায় কিছুটা কমেছে ডাবের দাম। তবে, হাতের নাগালে রয়েছে মৌসুমি ফল আম ও লিচুর দাম। পর্যাপ্ত জোগানও রয়েছে।

লাইভস্টক

চলমান তাপপ্রবাহে তৃষ্ণা নিবারণের জন্য চাহিদা বেড়েছে ডাবের। কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাজারে ক্রেতা কমে যাওয়ায় কিছুটা কমেছে ডাবের দাম। তবে, হাতের নাগালে রয়েছে মৌসুমি ফল আম ও লিচুর দাম। পর্যাপ্ত জোগানও রয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর মিরপুর-১১ নম্বর ও পল্লবী ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, বাজারে তিন ধরনের আম পাওয়া যাচ্ছে। এর মধ্যে আম্রপালি, ল্যাংড়া ও হিমসাগর আকারভেদে ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

পল্লবী মেট্রো স্টেশন সংলগ্ন ফলের বাজারে ডাব বিক্রি করেন আমিনুর। কথা হলে তিনি বলেন, গরমে ডাবের চাহিদা বেড়েছে। আগের তুলনায় ৫০-৬০ পিস বেশি বিক্রি হচ্ছে। ছোট সাইজের ডাব ১০০-১২০ টাকা ও বড় সাইজের ডাব ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে আবার কখনো কারওয়ান বাজার ও মিরপুর ১ নম্বর থেকে ডাব এনে বিক্রি করছি। ডাবের দাম এখন কিছুটা কম। ঘরমুখো মানুষ ঢাকায় ফিরলে দাম বাড়তে পারে।

দোকানটিতে কথা হলে পল্লবীর বাসিন্দা আসাদুর বলেন, তীব্র গরমে হেঁটে ক্লান্ত হয়ে গেছি। তাই ক্লান্তি দূর ও তৃষ্ণা মেটাতে ডাব খেলাম।

সরেজমিনে দেখা যায়, ঈদের দীর্ঘ ছুটিতে যারা ঢাকায় আছেন তাদের অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে কিনছেন আম ও লিচু। কেউ কেউ বাসার জন্যও কিনছেন আম, জাম ও কাঁঠাল।

মিরপুর-১১ নম্বর কাঁচা বাজারে কথা হয় ফল ব্যবসায়ী হামিদুলের সঙ্গে। তিনি বলেন, এখন আম্রপালি বিক্রি হচ্ছে বেশি। বড় আকারের আম্রপালি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। তবে, ল্যাংড়া ও হিমসাগরের চাহিদা বেশি। আর একশ লিচু বিক্রি করছি ৪৮০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪৫০-৪৬০ টাকা। সিজন শেষের দিকে, তাই দাম একটু বাড়তি।

তিনি বলেন, কোথাও লিচুর দাম প্রতি একশতে (১০০ লিচু) ২০-৩০ টাকা বেড়েছে। আকারভেদে প্রতি পিস কাঁঠাল ১৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়েনি আমের দাম।

তার পাশেই আরেক দোকানদার আসিফুল লিচু বিক্রি করছিলেন ৬০০ টাকায়। তিনি বলেন, এগুলো অরজিনাল বোম্বাই লিচু। গত সপ্তাহে ৫৫০-৫৬০ টাকায় বিক্রি করেছি। সিজন শেষের দিকে তাই একটু দাম বেড়েছে। জাম ১০০-১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়।

এসএম/এমএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()