সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

চন্দনাইশে বাস থেকে রাজধনেশ উদ্ধার, কারাগারে সুপারভাইজার

চট্টগ্রামের চন্দনাইশে শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে দুটি বিলুপ্তপ্রায় রাজধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত বাসের সুপারভাইজার মিজানুর রহমানকে (৪৭) বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ

চট্টগ্রামের চন্দনাইশে শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে দুটি বিলুপ্তপ্রায় রাজধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত বাসের সুপারভাইজার মিজানুর রহমানকে (৪৭) বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মিজানুর রহমান পাবনার বেড়া উপজেলার সিংহাসন এলাকার বাসিন্দা।

সোমবার (২৯ মে) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, 'রোববার (২৮ মে) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। অভিযানে বাস থেকে দু'টি রাজধনেশ পাখি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয়। মিজানুর রহমান বাসের সুপারভাইজার। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ওসি বলেন, এসব রাজধনেশ পাখি বাংলাদেশে বিলুপ্তপ্রায়। পাখি দুটির আনুমানিক দাম চার লাখ টাকা। পাখিগুলো বান্দরবানের আলীকদম থেকে ঢাকার গাজীপুরে নিয়ে যাচ্ছিল পাচারকারী। এরপর সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের কথা ছিল পাখি দুটি।'

তিনদিন আগেও চট্টগ্রামের বাঁশখালীতে চারটি রাজধনেশ উদ্ধার করে পুলিশ। পাখিগুলো পাচারে জড়িত দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()