সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

গরু-ঘোড়া নয়, লালমনিরহাটের মেঠো পথে চলছে ‘ছাগলের গাড়ি’

গ্রামবাংলার মেঠো পথে গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ির দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু তাই বলে 'ছাগলের গাড়ি'? শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব ও চাঞ্চল্যকর যানের দেখা মিলেছে লালমনিরহাটে। গত ১২ ফেব্রুয়ারি ভোটের আমেজের মধ্যেই দুর্গাপুর দিঘলটারী এলাকার ভোটার ও স্থানীয়রা অবাক হয়ে দেখেন, ছাগল দিব্যি টেনে নিয়ে যাচ্ছে

লাইভস্টক

গ্রামবাংলার মেঠো পথে গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ির দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু তাই বলে 'ছাগলের গাড়ি'? শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব ও চাঞ্চল্যকর যানের দেখা মিলেছে লালমনিরহাটে। গত ১২ ফেব্রুয়ারি ভোটের আমেজের মধ্যেই দুর্গাপুর দিঘলটারী এলাকার ভোটার ও স্থানীয়রা অবাক হয়ে দেখেন, ছাগল দিব্যি টেনে নিয়ে যাচ্ছে ছোট্ট একটি গাড়ি, আর তাতে বসে আছে যাত্রী আসনে শিশুরা।

সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য একজন বাবার মেধা আর ভালোবাসার সংমিশ্রণে তৈরি এই বাহনটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দিঘলটারী এলাকার তরুণ খোরশেদ আলম। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সন্তানদের সময় দিতে ভালোবাসেন তিনি। বাড়িতে নিজের সন্তানের মতোই আদর করে পালন করেন দুটি ছাগল। কিন্তু সমস্যা হলো, সন্তানদের নিয়ে ঘুরতে বের হলে ছাগলগুলোকেও সঙ্গে নেওয়ার ইচ্ছে থাকলেও তা দৃষ্টিকটু দেখাত।

খোরশেদ আলম ভাবলেন, এমন কিছু যদি করা যায় যেখানে সন্তান আর ছাগল, উভয়কেই একসঙ্গে নিয়ে ঘোরা যাবে! এই ভাবনা থেকেই তিনি নিজের মেধা খাটিয়ে তৈরি করেন এই বিশেষ গাড়ি। যেখানে ইঞ্জিনের বদলে 'হর্সপাওয়ার' হিসেবে ব্যবহার করছেন তার পোষা ছাগলকে।

গাড়িটি হালকা কাঠামোর ওপর তৈরি, যাতে দুটি ছোট প্যাসেঞ্জার সিট রয়েছে। সামনে ছাগল দুটির নিয়ন্ত্রণের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বাবা খোরশেদ আলম লাগাম ধরে থাকেন, আর পেছনের সিটে বসে তার ছোট্ট সন্তান ঘোড়ার গাড়ির মতো ছোট লাঠি হাতে ছাগলদের নির্দেশনা দেয়।

গত ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাস্তায় মানুষের সমাগম ছিল বেশি। হঠাৎ এমন বাহন দেখে থমকে দাঁড়ান অনেকেই। স্থানীয় বাসিন্দা আলম বিস্ময় প্রকাশ করে বলেন, 'বাংলাদেশে গরু বা মহিষ দিয়ে গাড়ি চালানো দেখেছি, কিন্তু ছাগল দিয়ে গাড়ি চালানো বা যাত্রী টানা, এটা আমার কাছে একেবারেই নতুন। খোরশেদ তার মেধা খাটিয়ে ছাগলকে যেভাবে পোষ মানিয়ে চালক বানিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।'

আরেক প্রতিবেশী আল আমিন বলেন, 'আজকে প্রথম এমন দৃশ্য দেখলাম। গাড়িটি যিনি বানিয়েছেন, তার চিন্তাধারা অন্যরকম। তার মেধার কদর করা উচিত, যাতে তিনি ভবিষ্যতে আরও নতুন কিছু তৈরি করতে পারেন।'

উদ্ভাবক খোরশেদ আলম বলেন, 'গাড়িটি এমনভাবে বানিয়েছি যেন ছাগলের কোনো শারীরিক কষ্ট না হয় বা কোথাও আঘাত না লাগে। ওদের ওপর যেন হালকা চাপ পড়ে সেভাবেই ব্যালেন্স করা হয়েছে। তাছাড়া ছাগলগুলোকে নিয়মিত রুটিন মেনে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, যাতে ওদের শক্তি অটুট থাকে। রাস্তায় বের হলে মানুষ অবাক হয়ে তাকায়, কেউ কেউ ছবি তোলে, কেউবা ভিডিও করে। তবে এসবের চেয়ে খোরশেদ আলমের কাছে বড় পাওয়া তার সন্তানদের আনন্দ।

তিনি বলেন, 'মানুষ দেখে অবাক হয়, তবে আমার ভালো লাগে। বাসায় বসে না থেকে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারি, ওরা আনন্দ পায়, এটাই আমার সার্থকতা।'

আরও পড়ুনভোট শেষে ফলাফল কীভাবে তৈরি হয় জানেন?তিস্তার চরে স্বপ্নের আলো জ্বালাচ্ছে 'লালমনি বিদ্যাপীঠ'

মহসীন ইসলাম শাওন/কেএসকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()