সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ১০ কিমি/ঘ

‘সবুজ মানবপ্রাচীর’ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়লো জিএলটিএস

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির শিকার হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ধারণা করা হয়, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট আরও ঘনীভূত হবে। সে সংকট মোকাবিলায় সবার সহযোগিতায় গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) বাংলাদেশে ১০ লাখ এবং বিশ্বে জলবায়ুজনিত হুমকিতে থাকা দেশগুলোতে এক কোটি বৃক্ষ রোপণের কার্যক্রম

পরিবেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির শিকার হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ধারণা করা হয়, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট আরও ঘনীভূত হবে। সে সংকট মোকাবিলায় সবার সহযোগিতায় গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) বাংলাদেশে ১০ লাখ এবং বিশ্বে জলবায়ুজনিত হুমকিতে থাকা দেশগুলোতে এক কোটি বৃক্ষ রোপণের কার্যক্রম চালাতে চায় জিএলটিএস।

মূলত, এ কার্যক্রমের মাধ্যমে সব মানুষের মধ্যে পরিবেশ প্রেম এবং গাছের অপরিহার্যতা তুলে ধরতে চায় সংগঠনটি। জিএলটিএস মনে করে, বর্তমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং পরিবেশকে পুনর্জীবিত করার একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ।

পরিবেশ পুনরুদ্ধারে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্বের শিক্ষার্থী ও পেশাজীবিদের নিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করছে জিএলটিএস। এজন্য বাংলাদেশসহ বিশ্ববাসীকে একত্রিত করার লক্ষ্যে 'গার্ডিয়ান অফ দ্য আর্থ (জি আর্থ)' নামক ২০৩০ সাল অবধি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণের জন্য উদ্যোগ নিয়েছে।

শনিবার (২০ মে) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জিএলটিএস এ তথ্য জানায়। জিএলটিএস সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জিএলটিএসের প্রধান উপদেষ্টা ডেইভ ডাউলন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা সবাই ফাউন্ডেশনের অপু আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন জিএলটিএসের সভাপতি।

এসময় ডেইভ ডাউলন্ড বলেন, আগামী বিশ্ব গড়ায় এ উদ্যোগ এবং সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। গাছ লাগানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে আহ্বান জানাচ্ছি।

অপু আজাদ বলেন, আমরা সবাই মিলে সবুজ পৃথিবী গড়ার কার্যক্রমে একসঙ্গে এগিয়ে যাবো। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশের ৮টি বিভাগের ৯টি জেলায় এবং বিশ্বের ৫টি মহাদেশের ১১টি দেশে ২৬ মিনিটের জন্য ১৮টি সবুজ মানবপ্রাচীর গঠন করে। এতে ২ হাজার ৬০০ জনের অধিক মানুষ অংশগ্রহণ করেন। ১০টি দেশ হচ্ছে- ভারত, নেপাল, মেক্সিকো, পাকিস্তান, মালয়, আইভরি কোস্ট, হাঙ্গেরি, গাম্বিয়া, ক্যামেরুন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। দেশের ৯ জেলার মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও বরগুনা।

বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিল বাংলাদেশ স্কাউট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ইপসা, আমরা সবাই ফাউন্ডেশন, সম্প্রতি ও সৌহার্দ্য, সিএসডব্লিউপিডিসহ আরও ১৬টি সংগঠন। আমেরিকা মহাদেশ থেকে আবনার প্লাটা, অস্ট্রেলিয়া থেকে ৯৮/০০ নিউ অ্যাক্ট, ইউরোপ থেকে মাইন্ডফুলেয়েন্সার, আফ্রিকা থেকে গার্লস রাইজিং মালাউই, সেইভ লাইফ গাম্বিয়া এবং এভিএসডি, এশিয়া থেকে লুম্বিনি ওয়ার্ল্ড পিস নেপাল, ইন্ডিয়া থেকে মাউন্ড গাইড ইন্টারন্যাশনাল স্কুল এবং পিস অফ পাকিস্তানসহ আরও ১০টি সংগঠন অংশগ্রহণ করে।

'সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, একসঙ্গে জলবায়ু পরিবর্তন রুখি' স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশ্বের বিভিন্ন দেশে সবুজ বিশ্ব গড়ার দাবি তুলে ধরে জিএলটিএস ও এর সহযোগী সংগঠনগুলো।

এমওএস/ইএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()