সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

চারটি রাজধনেশ পাখি উদ্ধার, দুজনের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে বিলুপ্ত প্রজাতির রাজধনেশ পাখি পাচারের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ মে) দুপুরে বাঁশখালী থানার সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান তাদের এ দণ্ড দেন।

পরিবেশ

চট্টগ্রামের বাঁশখালীতে বিলুপ্ত প্রজাতির রাজধনেশ পাখি পাচারের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ মে) দুপুরে বাঁশখালী থানার সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন বাগেরহাটের মৃত ফজলুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৪২) এবং কক্সবাজারের মৃত আবদুল মালেকের ছেলে মো. সেলিম (৪৩)।

আরও পড়ুন: ৩টি পাখির দাম ৩১ লাখ টাকা

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়ক দিয়ে পাচারের সময় রাজধনেশ পাখিসহ ওই দুজনকে আটক করে পুলিশ। উদ্ধার পাখিগুলো বনবিভাগের মাধ্যমে চট্টগ্রাম ফয়স লেক চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রাজধনেশ পাখির তেল ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এজন্য বিদেশে পাচার করা হয় এই পাখি। উদ্ধার চারটি পাখির দাম আট লাখ টাকা।

আটকরা আরও জানান, পাখিগুলো মিয়ানমার হয়ে বান্দরবান জেলার আলীকদমে আনা হয়। আলীকদম থেকে চার হাজার টাকা গাড়ি ভাড়া ও সাত হাজার টাকা মজুরিতে পাখিগুলো সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশে প্রথম দেখা মিললো যে পাখির

বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) রফিকুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, রাজধনেশ পাচার হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। পুলিশের কাছেও সংবাদটি ছিল। মূলত অভিযানটি পুলিশ চালিয়েছে। আমরা সহযোগিতা করেছি। অভিযানে দুই পাচারকারীকে আটক এবং চারটি রাজধনেশ উদ্ধার করা হয়।

এমডিআইএইচ/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()