সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

বরগুনায় দুই হরিণের মাথাসহ ৪০ কেজি মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিন বস্তায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিন বস্তায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানীতে অভিযান চালায় নৌপুলিশ। এসময় চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল এলাকা থেকে পাচারের সময় দুটি মাথাসহ তিনটি বস্তায় ভরা ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। হরিণের

এ বিষয়ে পাথরঘাটা চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দকৃত হরিণের মাংস কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নুরুল আহাদ অনিক/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)