সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বাড়ির আঙিনায় বেরিয়ে এলো ৪৫ সাপের বাচ্চা

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের চর মজলিশপুরে এক কৃষকের বাড়িতে পাওয়া গেছে ৪৫টি গোখরা সাপের বাচ্চা। তারা সাপগুলো মেরে ফেলেছেন।

পরিবেশ

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের চর মজলিশপুরে এক কৃষকের বাড়িতে পাওয়া গেছে ৪৫টি গোখরা সাপের বাচ্চা। তারা সাপগুলো মেরে ফেলেছেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চর মজলিশপুরের কৃষক আইজল দোকানদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।

কৃষক আইজল জানান, রোববার তার ছেলে মাঠ থেকে ভুট্টাগাছ তুলে বাড়ির আঙিনায় এনে স্তূপ করে রাখেন। সোমবার দুপুরে সেই ভুট্টা ছাড়াতে একটি গাছ টান দেন তার স্ত্রী। সেসময় একটি সাপের বাচ্চা বেরিয়ে এলে লাঠি দিয়ে সেটি মেরে ফেলেন। পরে একসঙ্গে অনেকগুলো সাপের বাচ্চা বেরিয়ে এলে তারা চিৎকার করেন। সেসময় বাড়ির অন্যান্যরা এসে সবগুলো সাপ মেরে ফেলেন। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৪৫টি গোখরা সাপের বাচ্চা ছিল। কিন্তু ওই সময় বড় কোনো সাপ তারা দেখতে পাননি। মেরে ফেলা সাপগুলো মাটিচাপা দিয়েছেন।

তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে তাদের এলাকার মাঠে সাপের দেখা মিলছে এবং কয়েকটা সাপ মারাও হয়েছে। এই ঘটনার পর তার পরিবারসহ স্থানীয়রা সাপের ভয়ে আছেন।

উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জানান, কয়েকদিন ধরে শুনছেন মজলিশপুর এলাকায় সাপ দেখা যাচ্ছে। সোমবার দুপুরে আইজল দোকানদারের বাড়ি থেকে অনেকগুলো সাপের বাচ্চা মারা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, বর্তমানে তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থান বিশেষ করে চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। সবাইকে সাবধান থাকতে হবে এবং সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে আনতে হবে। হাসপাতালে এন্টিভেনম মজুত রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()