সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

আষাঢ় মাসে যেসব ফুল গাছ রোপণ করবেন

আষাঢ় মাসে প্রচুর বৃষ্টিপাত ও আর্দ্রতা থাকে। যা নতুন চারা রোপণ ও বৃদ্ধির জন্য আদর্শ সময়। এ সময় বাগান বা টবে বেলি, জুঁই, গন্ধরাজ, দোলনচাঁপা, হাস্নাহেনা, রেইন লিলি, দোপাটি, স্থলপদ্ম এবং অলকানন্দা রোপণ করতে পারেন। এসব গাছ বর্ষার আর্দ্র আবহাওয়ায় খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফুলে ভরে যায়।

ফুল

আষাঢ় মাসে প্রচুর বৃষ্টিপাত ও আর্দ্রতা থাকে। যা নতুন চারা রোপণ ও বৃদ্ধির জন্য আদর্শ সময়। এ সময় বাগান বা টবে বেলি, জুঁই, গন্ধরাজ, দোলনচাঁপা, হাস্নাহেনা, রেইন লিলি, দোপাটি, স্থলপদ্ম এবং অলকানন্দা রোপণ করতে পারেন। এসব গাছ বর্ষার আর্দ্র আবহাওয়ায় খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফুলে ভরে যায়।

বর্ষাকালে সুগন্ধি ফুলের কদর সবচেয়ে বেশি। বেলি ও জুঁই ফুলের মিষ্টি সুবাস সারাবাড়ি মাতিয়ে রাখে। গন্ধরাজ বর্ষার শুরুতে এবং গ্রীষ্মের শেষের দিকে সবচেয়ে ভালো ফোটে। এর সাদা পাঁপড়ি ও কড়া সুবাস মন ভালো করে দেয়। হাস্নাহেনা রাতের বেলায় চারদিকে মিষ্টি গন্ধ ছড়ায়। দোলনচাঁপা বর্ষার আর্দ্র আবহাওয়ায় দারুণভাবে ফোটে।

রেইন লিলি বৃষ্টির পরপরই টবে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দোপাটি আষাঢ়ের অত্যন্ত জনপ্রিয় ফুল। গোলাপি, লাল, বেগুনি, সাদাসহ বিভিন্ন রঙের দোপাটি গাছ টবের জন্য দারুণ। অলকানন্দার হলুদ রঙের লতানো ফুলটি বর্ষাজুড়ে ফুটতে দেখা যায়। বর্ষার শেষদিকে এবং শরতে স্থলপদ্ম ফুল দেয়। এর চারা আষাঢ় মাসে রোপণ করা যায়।

বর্ষাকালে কাটিং বা ডাল থেকে সহজে নতুন ফুল গাছ তৈরি করা যায়। এ সময়ে সুগন্ধি ফুলের চারা বা বীজও রোপণ করতে পারেন। টবে ফুল গাছের জন্য অবশ্যই নিষ্কাশন ব্যবস্থা ভালো হতে হবে। যেন টবে পানি জমে না থাকে।

দোআঁশ মাটির সঙ্গে জৈব সার, গোবর বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করতে পারেন। অতিরিক্ত বৃষ্টির কারণে যেন চারা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

ঘরের বাতাস পরিষ্কার রাখে যে গাছ: পিস লিলি

কম আলোতেও বেড়ে ওঠা পিস লিলি অন্দরসজ্জায় জনপ্রিয়; নাসার গবেষণা বলছে, এটি ঘরের বাতাস থেকে বেনজিন ও ফরমালডিহাইডের মতো টক্সিন দূর করে।

সমকাল১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গোল নয় তবুও কেন এর নাম ‘গোলগাছ’

গোলগাছ কিংবা গোলপাতা কোনোটিই গোল নয়। তাহলে এই গাছ ও পাতার অঙ্গে-সঙ্গে গোল শব্দটি যুক্ত হলো কীভাবে? সাধারণত বেশির ভাগ ক্ষেত্রেই ফুল অথবা ফলের নামানুসারে কোনো গাছ বা উদ্ভিদের নাম নির্ধারণ করা হয়। গোলফল যখন ছড়িয়ে থাকে তখন দেখতে ঠিক পরিপাটি গোলগাল কাঁঠাল এবং কেয়া ফলের মতো। মূলত ছড়ায়-ছড়ায় ঝুলতে থাকা চোখ-

জাগো নিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()