সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

চাঁদপুরে জাটকা ধরার দায়ে ৫ জেলের কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মাছ ধরার তিনটি নৌকা ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মৎস্য

চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মাছ ধরার তিনটি নৌকা ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁদপুর সদরের হযরত আলী (৩০), শুভ পাটওয়ারী (১৮), জয়নাল উদ্দিন (৭৫), মেছের উদ্দিন (৪০) ও মতলব উত্তরের আবদুল (২৪)। তাদের মধ্যে আবদুলকে ১৫ দিন ও বাকি চারজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, শফরমালী, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, চরমুকুন্দী ও বহরিয়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে চাঁদপুর জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং কোস্টগার্ড ও নৌ পুলিশ অংশ নেয়।

মো. মিজানুর রহমান আরও জানান, অভিযানকালে রাজরাজেশ্বর ইউনিয়নের গাজীরটেক ও চরমুকুন্দী সংলগ্ন মেঘনা নদী থেকে তিনটি নৌকাসহ পাঁচজন অসাধু জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল।

পরে আটক জেলেদের কোস্টগার্ড স্টেশনে এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকা তিনটি কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

এমএসআই/এমএমকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()