সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

ফসলি জমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফেনীর পরশুরামের কালিবাজার মুহুরি নদীর পাড় সংলগ্ন এলাকায় ফসলিজমির উপরিভাগের মাটি কাটায় রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনীর পরশুরামের কালিবাজার মুহুরি নদীর পাড় সংলগ্ন এলাকায় ফসলিজমির উপরিভাগের মাটি কাটায় রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন। রিপন ওই এলাকার হোনা মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে দেখা যায় রিপন মিয়া ফসলিজমির উপরিভাগের মাটি কাটছিলেন, যা নদীর পাড় ধসে পড়ার আশঙ্কা তৈরি করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তৎপরতা চালায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারায় রিপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আকতার নূর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররাফ হোসাইন অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করে জানান, কৃষিজমি ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ভারতে এবার আগেভাগে আখমাড়াই, ১৫২ কলে চালু হলেও কমেছে চিনি আহরণের হার

৩১ অক্টোবরের মধ্যে ভারতের ১৫২টি চিনিকল ১০৫.৪৩ লাখ টন আখ মাড়াই করে ৮.৪৫ লাখ টন চিনি তৈরি করেছে, গত বছরের চেয়ে অনেক বেশি; তবে গড় আহরণের হার ৮.৪৪ থেকে নেমে ৮.০১ শতাংশ।

Rural Voice২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

এক দশকে ভুট্টা উৎপাদন সাড়ে ৫ থেকে সাড়ে ৭ কোটি টনে নিতে চায় ভারত

হায়দরাবাদে প্রথম আন্তর্জাতিক ভুট্টা সম্মেলনে আইসিএআরের মহাপরিচালক এম এল জাট বলেছেন, ভারতের ভুট্টা উৎপাদন প্রায় ৫ কোটি ৫০ লাখ থেকে ৭ কোটি ৫০ লাখ টনে তুলতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে হবে দেড় গুণ।

Rural Voice২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ব্রি ধান১১৫: উচ্চ ফলনের কালো চাল কৃষকের নতুন সুযোগ, লিখেছেন এম আব্দুল মোমিন

দেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চালের জাত ব্রি ধান১১৫ হেক্টরে গড়ে ৭.৪ টন ফলন দেয়; ভালো বীজ, প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ আর বাজার সংযোগ থাকলে এ চাল কৃষকের লাভ ও মানুষের পুষ্টিতে কাজে আসবে বলে মনে করেন ব্রির কর্মকর্তা ড. এম আব্দুল মোমিন।

ডেইলি বাংলাদেশ২ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)