সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঈদের দ্বিতীয় দিন হাটে পশু কম, দামও চড়া

ঈদের দ্বিতীয় দিনও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পশু কোরবানি চলছে। অন্যদিকে হাটে চলছে পশু কেনাবেচাও। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীর গাবতলী পশুর হাটে চড়া দামে বিক্রি হচ্ছে গরু-ছাগল। এ সুযোগে যতটা সম্ভব বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন ব্যাপারী ও খামারিরা।

লাইভস্টক

ঈদের দ্বিতীয় দিনও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পশু কোরবানি চলছে। অন্যদিকে হাটে চলছে পশু কেনাবেচাও। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীর গাবতলী পশুর হাটে চড়া দামে বিক্রি হচ্ছে গরু-ছাগল। এ সুযোগে যতটা সম্ভব বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন ব্যাপারী ও খামারিরা।

সরেজমিনে ঈদের দ্বিতীয় দিন সোমবার (১১ জুলাই) সকালে গাবতলী পশুর হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোরবানির পশু কিনতে দূর-দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। হাটে গরু-ছাগলের সংকট থাকায় ব্যাপারীরা চড়া দাম হাঁকাচ্ছেন। ত্যাগের মহিমা ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশা পূরণে বেশি দামেই কোরবানির পশু কিনে নিচ্ছেন ক্রেতারা।

হাট ঘুরে দেখা গেছে, গাবতলীতে ওঠা অধিকাংশ গরু-ছাগল বিক্রি হয়ে গেছে। অল্প সংখ্যক যে পশু হাটে রয়েছে সেগুলো নিয়েই চলছে ক্রেতাদের কাড়াকাড়ি। এতে দামও বেড়ে গেছে। এদিন গরুর হাটে ছাগলের সংখ্যা বেশি দেখা গেছে। গরু কিনতে এসে সুবিধা মতো দামে না পেযে অনেকে ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ ঈদের আগে কিনতে না পেরে এখন এসেছেন।

মিরপুর-১২ নম্বর থেকে ছাগল কিনতে গাবতলী পশুর হাটে আসেন ব্যবসায়ী জামিল হোসেন। ঈদের দিন গরু কোরবানি দিয়েছেন, দ্বিতীয় দিন ১৫ হাজার টাকায় একটি মাঝারি সাইজের ছাগল কিনেছেন।

এই ক্রেতা জাগো নিউজকে বলেন, প্রতি বছর গরু ও ছাগল কোরবানি দিয়ে থাকি। ঈদের আগে ভালো ছাগল না পাওয়ায় গরু কিনে কোরবানি দিয়েছি। আজ ছাগল কিনতে এলাম। হাটে পশুর সংখ্যা কম থাকায় দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে।

হাটের ছাগল বিক্রেতা রমজান মিয়া জানান, ঈদের এক সপ্তাহ আগে বিভিন্ন সাইজের ২০০টি ছাগল হাটে তোলেন তিনি। এর মধ্যে ১৬৪টি বিক্রি হয়ে গেছে। বাকিগুলো বিক্রি হলেই বাড়ি চলে যাবেন।

ব্যবসায়ী সোহেল আরমান ব্যস্ততার কারণে ঈদের আগে কোরবানির পশু কিনতে পারেননি। আজ তিনি পরিবারের সদস্যদের নিয়ে গরু কিনতে হাটে এসেছেন। পচ্ছন্দ হলেও দামে মিলছে না বলে এদিক-সেদিক ঘুরতে দেখা যায় তাকে।

এই ক্রেতা বলেন, বাজেট অনুযায়ী পছন্দ মতো না পাওয়ায় ঈদের আগে গরু কেনা হয়নি। আজ এলাম কোরবানির গরু কিনতে। বাজারে গরু অনেক কম থাকায় দাম বেশি। সে কারণে কিনতে পারছি না। তবে উৎসর্গের আশা পূরণে পশু কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। গাবতলী হাটে আরেক গরু বিক্রেতা হায়দার আলী বলেন, ৩৭টি গরু এনেছিলাম, বেচা শেষ। আর মাত্র চারটি আছে। বিক্রি করে বগুড়ায় গ্রামের বাড়ি চলে যাবো। ছোট সাইজের চারটি গরুর প্রতিটি ৫০ হাজার টাকা করে দাম চাইছেন তিনি।

এদিন কোরবানির গরু কিনতে হাটে আসেন কামরান হায়দার নামের একজন। কয়েকটি গরু দেখে মাঝারি সাইজের একটি গরু ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে কিনেছেন। তিনি বলেন, হাটে গরু কম বলে দাম বেশি চাওয়া হচ্ছে। অনেক ঘুরে পচ্ছন্দের গরু চড়া দামে কিনেছি।

গাবতলী পশু হাটের ইজারাদার মাসুম বিল্লা জাগো নিউজকে বলেন, ঈদের দ্বিতীয় দিন হাটে গরু-ছাগল অনেক কমে গেছে। গত কদিন বিক্রির ধুম ছিল। আবার কোনো কোনো ব্যাপারী বিক্রি না হওয়া গরু নিয়ে বাড়ি চলে গেছেন। পশুর সংখ্যা কম বলে বেশি দামে বিক্রি হচ্ছে।

তিনি জানান, হাটে গরুর চাইতে ছাগলের সংখ্যা বেশি। ঈদের দিন রোববার ছাগল বিক্রির সংখ্যা বেশি ছিল। তবে আজ ঈদের দিনের চাইতে বেশি দামে গরু-ছাগল বিক্রি হচ্ছে।

এমএইচএম/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()