সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বড় গরুর ক্রেতা কম, শেষ দুদিনের আশায় ব্যাপারীরা

মেহেরপুরের গাংনী থেকে দুটি বড় গরু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন শহীদুল ইসলাম। প্রতিটি গরুর দাম হাঁকছেন সাড়ে ১৩ লাখ টাকা। দাবি করা হচ্ছে মাংস হবে দেড় টন। অনেক আশা করে গাবতলী হাটে দুটো গরু নিয়ে আসলেও কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না। তবে ঈদের আগের দুদিন শুক্র ও শনিবার কাঙ্ক্ষিত ক্রেতা মিলবে বলে আশা করছেন

লাইভস্টক

মেহেরপুরের গাংনী থেকে দুটি বড় গরু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন শহীদুল ইসলাম। প্রতিটি গরুর দাম হাঁকছেন সাড়ে ১৩ লাখ টাকা। দাবি করা হচ্ছে মাংস হবে দেড় টন। অনেক আশা করে গাবতলী হাটে দুটো গরু নিয়ে আসলেও কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না। তবে ঈদের আগের দুদিন শুক্র ও শনিবার কাঙ্ক্ষিত ক্রেতা মিলবে বলে আশা করছেন ব্যাপারীরা।

বুধবার (৬ জুলাই) রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী ঘুরে দেখা গেছে, এখানে বড় গরুর ক্রেতা কম। যেসব ক্রেতা আসছেন তারাও আশানুরূপ দাম বলছেন না।

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গাবতলীর হাটে একটি বড় গরু তুলেছেন আব্দুর রহিম। তার দাবি, বড় গরুর দাম আশানুরূপ বলা হচ্ছে না। তিনি বলেন, ১৫ লাখ টাকা দামের গরু বলা হচ্ছে খুবই কম, যা বলার মতো নয়। তবে সামনে বড় গরুর ক্রেতা হাটে আসবেন বলে আশা প্রকাশ করেন আব্দুর রহিম।

গাবতলী হাট ঘুরে দেখা গেছে, তিন থেকে চার মণ মাংস হবে এমন (মাঝারি আকৃতির) গরু বিক্রি শুরু হয়েছে। হাটে মাঝারি গরুর চাহিদাও বেশি। তবে সেভাবে বড় গরুর ক্রেতা দেখা যায়নি। যদিও রাজধানীর ক্রেতারা ঈদের এক-দুদিন আগে কোরবানির পশু কেনেন। সেই হিসেবে শুক্র ও শনিবার রাজধানীর হাটগুলোতে ক্রেতা বাড়বে। তখন বড় গরুর চাহিদাও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ঝিনাইদহ থেকে ১০টি বড় গরু হাটে তুলেছেন হাসমত ব্যাপারী। গরুভেদে দাম হাঁকা হচ্ছে ১২ থেকে ১৫ লাখ টাকা। তবে এখনো গরু বিক্রি করতে পারেননি তিনি। হাসমত বলেন, ঢাকায় বড় গরু কিনে রাখা (জায়গা) সমস্যা। ঈদের আগে শুক্র ও শনিবার সরকারি ছুটি, তখন ক্রেতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমওএস/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()