সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৫%বাতাস ২ কিমি/ঘ

কুলাউড়ায় ‘কানিহাটি’ ধানে কৃষকের সম্ভাবনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে কানিহাটি জাতের আমন ধান ঘিরে কৃষকদের মধ্যে সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি স্থানীয় কৃষকরা নতুন জাতের এই আমন ধান কেটে ঘরে তুলেছেন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে কানিহাটি জাতের আমন ধান ঘিরে কৃষকদের মধ্যে সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি স্থানীয় কৃষকরা নতুন জাতের এই আমন ধান কেটে ঘরে তুলেছেন।

কানিহাটি গ্রামের জিন বিজ্ঞানী ধান গবেষক ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত কানিহাটি-১ থেকে ১৬ আমন ধান আগাম কাটা শুরু হয়েছে। বিজ্ঞানীর উদ্ভাবিত নতুন জাতের চারা রোপণ করে। পরে নির্ধারিত সময়ের দেড় মাস আগে ধান কাটা শুরু হয়।

আরো জানা যায়, জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরীর নিয়োগকৃত একজন কৃষক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান চাষ করছেন। ৩০ শতক (১ বিঘা) জমিতে প্রদর্শনী হিসেবে কানিহাটি-১ থেকে কানিহাটি-১৬ ধান চাষ করা হয়েছে। জিন বিজ্ঞানীর নিজ গ্রামের নামে নতুন জাতের ধানের নাম রাখেন কানিহাটি। সাধারণত আমন ধানের বীজতলা তৈরি থেকে ফসল কাটা পর্যন্ত সময় লাগে প্রায় সাড়ে ৪ মাস। এরপর আমন ধান কেটে ঘরে তুলতে হয়। আর অগ্রহায়ণ মাসেই আমন ধান কাটা হয়। তবে, ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত আমন ধান চাষাবাদে কম সময়ের এক মাস আগে আশ্বিন মাসেই এ ধান কেটে ঘরে তুলেছেন।

নতুন জাতের কানিহাটি-১ থেকে কানিহাটি-১৬ ধানের চাষ করা কৃষক রাসেল জানান, এ বছর আমন প্রদর্শনী মাঠে ৩০ শতক জমিতে ১৪ মণ ধান হয়েছে। এ ধানে চিটা নেই। এলাকার কৃষকরা এ আমন ধানের ফলন দেখে আগামীতে চাষ করতে আগ্রহী হয়েছেন। কম সময়ে ভালো মানের উৎপাদন বলে তিনি দাবি করেন।

অস্ট্রেলিয়া প্রবাসী জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী জানান, উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের নাম তার গ্রামের নামে কানিহাটি ১ থেকে ১৬ পর্যন্ত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আউশের সময় এক জমিতে ধান রোপণে ৩ বার ধান কেটে ঘরে তুলেছেন। প্রথমবার চাষের পর আর পরবর্তীতে কোনো ধরনের চাষ দিতে হয়নি। সঠিক পরিচর্যায় ও সামান্য সার প্রয়োগে তিনবার ফসল কেটে ঘরে তোলা যায়। সে জমিতে এখন চতুর্থবারের মতো ফসল এসেছে। এ পদ্ধতিতে সারা বছর ধান চাষ করে ফলন ভালো হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মোমিন বলেন, এবারই ধানটি প্রায় ২ বিঘা জমিতে প্রথম করেছে। যেহেতু এর পুরোপুরি সফলতা নিশ্চিত করতে আমাদের আরো অপেক্ষা করতে হবে। এই ধানের বিশেষ বৈশিষ্ট্য উনারা যেটা বলেছেন ১১৫ থেকে ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যাবে। এটি শর্ট ডিওরেশনের (স্বল্প সময়) একটি জাত।

এর চাল যে খুব ছোট তা নয়। আমাদের সুগন্ধি যে চালগুলো আছে পোলাও বা বিরুন এর থেকে এর চাল মোটা। এর উৎপাদন বিঘাপ্রতি ১৩ থেকে ১৫ মণ। এটা যে খুবই সম্ভাবনাময় এটা আমি বলতে পারছি না বলে জানান এ কৃষি কর্মকর্তা।

বাংলা নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ভারতে আগাছায় ফসলের ক্ষতি এক দশকে ২৫% থেকে নেমে ১৩.৪৩%: আইসিএআরের গবেষণা

২০১৪-২০২৪ সালের ১,৬২২টি মাঠ পরীক্ষার ভিত্তিতে আইসিএআরের আগাছা গবেষণা অধিদপ্তর বলছে, আগাছায় গড় ফলন ক্ষতি এখন ১৩.৪৩ শতাংশ, যা ২০১৮ সালের হিসাবে ছিল প্রায় ২৫ শতাংশ। উন্নত আগাছা দমন পদ্ধতিই এর কারণ।

আইসিএআর১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)